সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈশ্বরদী-রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ রুটে লোকাল আইআর ট্রেনের উদ্বোধন

করোনা কালীন বন্ধ হয়ে যাওয়া বহু প্রত্যাশিত ঈশ্বরদী - রহনপুর - চাঁপাইনবাবগঞ্জ লোকাল আইআর ট্রেনটির উদ্বোধন করা হয়েছে।


শনিবার (২৯ মার্চ) বিকেল ৫ টায় রহনপুর রেল বন্দর বাস্তবায়নের আয়োজনে রহনপুর রেল স্টেশন প্লাটফর্মে ট্রেনটির শুভ  উদ্বোধন অনুষ্ঠানে আলোচনা সভায়  সভাপতিত্ব করেন রেল বন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খান রুবেল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জাতীয় সংসদ সদস্য মুঃ গোলাম মোস্তফা বিশ্বাস, বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চল জোনের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা, নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন,  রহনপুর পৌর মেয়র মোঃ মতিউর রহমান খানসহ মুক্তিযোদ্ধা,  প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ।


পরে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি  ঢাকা থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে "লোকাল আইআর" ট্রেনটির উদ্বোধন করেন। 


উল্লেখ্য স্থানীয় জাতীয় সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান তার নির্বাচনে বিজয়ী হওয়ার ১০০ তম দিন উপলক্ষে গত ১২ই মে এক সংবাদ সম্মেলনের আয়োজনে বলেছিলেন বন্ধ হওয়া লোকাল আইআর ট্রেনটি 

 খুব শীঘ্রই চালুর ব্যবস্থা করবেন। তারই ফল স্বরুপ আজকের এই বন্ধ হওয়া ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠান। 


রেলওয়ে সূত্র জানায়, ২০২০ সালের ২৩ মার্চ করোনা প্রাদূর্ভাবের কারণে লোকাল আইআর ট্রেনটি রেলওয়ে কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা করেন। প্রায় ৩ বছর ৪ মাস বন্ধ থাকার পর ট্রেনটি পুনরায় চালু হলো।

ঈশ্বরদী-রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ রুটে লোকাল আইআর ট্রেনটি নিয়মিত চলাচল করবে। ট্রেনটিতে থাকছে ৫টি যাত্রীবাহী ও ১টি মালবাহী কোচ।

ঈশ্বরদী জংশন স্টেশন থেকে ছাড়বে সকাল ৪টায় - রহনপুর স্টেশন  পৌঁছাবে সকাল ৮টা ৩০ মিনিট, 

রহনপুর স্টেশন থেকে ছাড়বে সকাল ৮টা ৫০ মিনিটে - চাঁপাইনবাবগঞ্জ স্টেশন পৌঁছাবে সকাল ৯টা ৫০ মিনিটে, চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ছাড়বে সকাল ১০টা ১০ মিনিট - রাজশাহী স্টেশন পৌঁছাবে সকাল ১১টা ৪৫ মিনিটে, রাজশাহী স্টেশন থেকে ছাড়বে দুপুর  ১টায় - চাঁপাইনবাবগঞ্জ স্টেশন পৌঁছাবে বিকেল ৩টা, চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ছাড়বে বিকেল ৫টা ১৫ মিনিটে - রহনপুর পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে,  রহনপুর থেকে ছাড়বে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে - ঈশ্বরদী পৌছাবে রাত ১১টা ২০ মিনিটে।

Tag
আরও খবর






deshchitro-6ade1a1ac9bd1-251026090250.webp
দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে

১ দিন ১০ ঘন্টা ৩৫ মিনিট আগে