বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা কচুয়ায় প্রতিটি গ্রামের পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই একমাত্র পথ...... যুবদল নেতা রাকিব রাসেল ইউএনওর ছবি ব্যবহার করে 'ফেক ফেসবুক আইডি' খুলে সরকারি কর্মকর্তাসহ সাংবাদিকদের নামে অপপ্রচার বগুড়ায় আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, জরিমানা- সিলগালা আজ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন শান্তরা স্বর্ণের নতুন দাম নির্ধারণ, আজ থেকেই কার্যকর ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা নিরাপদ ঔষধ চাই’ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হলেন নড়াইলের সন্তান খান সুলতান মাহমুদ রাজনৈতিক হামলাকে পারিবারিক বিরোধ সাজিয়ে জমি দখলের অভিযোগ নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগ, গ্রাম্য সালিশের পর বাবাকে কারাগারে পাঠাল আদালত ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের স্কুল ব্যাগ বিতরণ কুলিয়ারচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান অক্টোবরে কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল ৩ দিনের সফরে ঢাকায় এসেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর নির্ধারণ হল জ্বালানি তেলের নতুন দাম ভক্তরা আমাকে বাচ্চাদের সঙ্গে দেখতেই বেশি পছন্দ করে: পরীমনি শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের আলোচনা সভা ও দোয়া মাহফিল লাখাইয়ে বিষাক্ত অ্যালকোহল পানে একাদিক মৃত্যু, এলাকায় নানা গুন্জন। পলাশে যৌতুকের জন্য প্রবাস ফেরত স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ইমো হ্যাক করে অর্থ আদায় চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইমো হ্যাক করে অর্থ আদায় চক্রের ৫ সদস্য গ্রেপ্তার


দেশের বিভিন্ন জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ইমো  একাউন্ট হ্যাকিং ও প্রতারক চক্রের ০৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের সাইবার ইউনিট

শনিবার (২৯ জুলাই) সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আসিফ মহিউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৩ জুলাই এক ভুক্তভোগী নগরীরচকবাজার থানায় হাজির হয়ে এজাহার দায়ের করেন,  যাহার  মামলা নং-১২, তারিখ-২৩/০৭/২০২৩খ্রিঃ, ধারা-ডিজিটাল নিরাপত্তা আইন- ২০১৮ এর ২৩(২)/২৪(২)/৩৪(১)/৩৫ ,  রুজুকৃত মামলার তদন্তভার সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের সাইবার ইউনিটের নিকট ন্যস্ত হয়।
উক্ত মামলার ভিত্তিতে দেশের বিভিন্ন জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ইমো  একাউন্ট হ্যাকিং ও প্রতারক চক্রের ০৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের সাইবার ইউনিট। এ সময় তাদের কাছ থেকে অপরাধ কার্যক্রমে ব্যবহৃত মোবাইল ফোন ও সিম জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-পাবনা জেলার ঈশ্বরদী থানা এলাকার মো. আরিফুল ইসলাম (৩১), মো. শিমুল হোসেন (২২), নাটোর জেলার লালপুর থানা এলাকার মো. সাহাবুল ইসলাম প্রকাশ শাহাবুল (৩৯), মো. ইব্রাহিম হোসেন প্রকাশ বাপ্পী (২১) ও মো. হৃদয় হাসান প্রকাশ শাহীন (২৩)।
  সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগ সূত্রে জানা যায়, এসব ব্যক্তিরা ইমো একাউন্ট হ্যাক করে কন্টাক্ট লিস্টে থাকা ব্যক্তিদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিকাশ এবং নগদ একাউন্ট ব্যবহার করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। তথ্য প্রযুক্তির সহায়তায় পাবনা থেকে আরিফুলকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যমতে শিমুলকে গ্রেপ্তার করা হয়।

এরপর নাটোর থেকে প্রতারক চক্রের সদস্য সাহাবুল, ইব্রাহিম ও হৃদয়কে গ্রেপ্তার করা হয়। তাদের অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারের জন্য ঢাকার সাভার, নোয়াখালীর সুধারাম ও বেগমগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।

সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আসিফ মহিউদ্দীন বলেন, হ্যাকিং চক্রের এই সক্রিয় সদস্যদের বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা বিচারাধীন রয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।





Tag
আরও খবর