সিরাজগঞ্জে ভুয়া এনএসআই পরিচয় দিয়ে প্রতারণা, হাসপাতাল থেকে আটক ইউআইটিএস সমাবর্তনে অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ: ক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশালে শেরেবাংলার ১৫৩তম জন্মবার্ষিকীতে বরিশালে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত বারোমারীতে শুরু ঐতিহ্যবাহী ফাতেমা রাণীর তীর্থোৎসব, দেশজুড়ে আসছেন পুণ্যার্থীরা ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, শ্যালোমেশিন জব্দ আদমদীঘিতে যুবদলের গাছের চারা ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: গ্রেপ্তার ১ ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত

কালকিনিতে বড় ভাইয়ের গলাকেটে হত্যা করলো ছোট ভাই


মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কবির হাওলাদার(৬০) নামে এক কৃষককে ধারালো চাক্কু দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে আপন ছোট ভাই। নিহত কবির হাওলাদার পৌর এলাকার দক্ষিন জনারদন্ধি গ্রামের আলতাজউদ্দিন হাওলাদারের মেঝো ছেলে। পরে খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন। আজ শনিবার সন্ধ্যায় এ খুনের ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানাগেছে, কৃষক কবির হাওলাদারের সঙ্গে তার আপন ছোট ভাই মাদারীপুর কোর্টের মোহরী এইচ এম সবুরের বেশ কিছুদিন ধরে বাড়ির জমি নিয়ে দ্বন্ধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মাঝে রীতিমত উত্তেজনা চলছিল। আজ শনিবার সন্ধ্যায় ওই জমিজমা নিয়ে পুনরায়  উভয় পক্ষের মাঝে কথার কাটাকাটি হয়। এক পর্যায় এইচ এম সবুর পুরোপুরি ক্ষিপ্ত হয়ে তার দলের কয়েকজন লোকজন সাথে নিয়ে কবির হাওলাদারকে চাক্কু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষতবিক্ষত করে এবং গলাকেটে মাটিতে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মুমূর্ষ অবস্থায় কবির হাওলাদারকে কালকিনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। পরে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান আনিস বলেন, খুনি সবুর পেশায় একজন কোর্টের মোহরী। সে তার আপন ভাই কবিরকে প্রকাশ্যে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে। 

আরও খবর