দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

অভয়নগরে আকিজ জুট মিলে “শুভ পাট খরিদ” অনুষ্ঠানের উদ্বোধন

যশোরের অভয়নগরে আকিজ জুট মিলে উদ্বোধন হল “শুভ পাট খরিদ ২০২৩-২০২৪” অনুষ্ঠান। রবিবার (৩০ জুলাই) আকিজ জুট মিলস্ লিঃ এর দরবার হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন সিআইপি এর সভাপতিত্বে শুভ পাট খরিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তুরস্কের ক্রেতা মুস্তফা একিন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপড়া পৌরসভার মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মেহেদী মাসুদ,নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, তুরস্কের অন্যান্য ০৫ জন ক্রেতা, প্রতিষ্ঠানের নির্বাহী শেখ আব্দুল হাকিম ও পাট বেপারীগণ । 

অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের সেন্ট্রাল ওয়েব্রিজ স্কেল সম্মুখে দোয়া ও মুনাজাতের মাধ্যমে পাটের গাড়ি হতে পাট আনলোড করেন আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন সিআইপি ও উপস্থিত মেহমানগণ । এসময় সেখ নাসির উদ্দিন সিআইপি পাট বেপারীদের উদ্দেশ্যে পাটের সেই সোনালী জগত ফিরিয়ে আনার লক্ষ্যে উন্নত জাতের মাথার মাথা পাট, শক্ত আঁশ ও শুকনা পাট দিতে পরামর্শ দেন।

Tag
আরও খবর