রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

"ভালো আছি "

ভালো আছি!

এর থেকে বড় মিথ্যে মনে হয় না,

এখন আর অন্য কিছু হয়।

প্রতিদিন প্রতিনিয়ত এখন আমরা 

"কেমন আছেন"? কেউ জানতে চাইলেই

"ভালো আছি'র" সাইনবোর্ড ধারি হয়ে

খুব সহজেই "ভালো আছি" বলে দেই।

আসলে "ভালো আছি" বলে বলি, 

বিষয়টা কিন্তু মোটেও তেমন নয়।

কেউ কেউ বলি কথা বাড়াতে চাই না বলে 

কেউবা আবার বলি যাতে সে আবার 

আঘাত করার কোন সুযোগ না পায়।।

কাটা ঘায়ে নুনের ছিটা কতোই না শুনেছি 

কিন্তু এ যুগে এসে সেটার মাত্রা যেন

অতিরিক্ত পরিমাণেই দিয়েছে হানা।

কেউ আর কাউকে এখন দুঃখের কথা বলে না

নিজের দুঃখ কষ্টের বোঝা নিজেই বয়ে বেড়ায় 

বলে হালকা হতে গিয়ে পরিমাণ বাড়াতে চায় না।।

"ভালো আছি" শব্দটিকে যে -

পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলতে

কত মেকাপে প্রলেপ দেওয়া লাগে,

তা শুধুমাত্র জীবন নামের রঙ্গমঞ্চের-

একজন তুখোড় অভিনেতাই জানে! আরও জানে 

এ শিল্প ধারণ করে কেউ জীবনের কোন ভাগে।

লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।

Tag
আরও খবর