সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গোমস্তাপুরে যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণের উদ্ভোধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২২-২৩ অর্থবছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের উফশী জাতের সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনীর রাইস ট্রন্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন  করা হয়েছে।

সোমবার (৩১জুলাই) সকাল ৯টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর ব্লকে ৫০ একর জমিতে ধানের চারা রোপণ উদ্বোধন করা হয়।


এই কর্মসূচির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান।

উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)  বিপাশা হোসাইনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,   উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার,ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নহু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফিরোজ আলী,  আলীনগর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবুল কাশেম মোহাম্মদ মাসুম, কৃষক তাহের আলীসহ এলাকার কৃষকরা। 


শ্রমিক সংকট ও অতিরিক্ত খরচের কারণে কৃষকেরা ধান আবাদে  লাভবান হতে পারতেন না, এ সময় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কৃষকরা আধুনিক পদ্ধতিতে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপণে লাভবান হচ্ছেন। এই যন্ত্রের সাহায্যে সমগভীরতায়, সমদূরত্বে এবং অল্প শ্রমে কৃষকরা ধানের চারা রোপণ করছে। এতে সময় কম লাগছে, খরচ কম লাগছে এবং ফলন বাড়ছে।

 

আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম মোহাম্মদ মাসুম জানান, কৃষকদের জমি চাষবাদে সব চেয়ে বড় খরচ চলে যায় শ্রমিক খরচে। এই পদ্ধতিতে জমি চাষবাদে শ্রমিক খরচ সীমিত। তাছাড়া স্মার্ট কৃষিকে এগিয়ে নিতে উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকারের ভূমিকা প্রশংসনীয়। তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদা পাঠিয়ে পাঠিয়ে অনেক নতুন নতুন কৃষি প্রজেক্ট নিয়ে এসে এই উপজেলায় স্মার্ট কৃষি বিনির্মাণে কাজ করছেন। আশা করি তিনি আগামীতেও এই ভূমিকা অব্যহত রাখবেন।


উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফিরোজ আলী জানান, রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ৪০/৫০ মিনিটে এক বিঘা জমিতে ধানের চারা রোপণ করা সম্ভব। সনাতন পদ্ধতিতে যেখানে এক বিঘা জমিতে ধানের চারা রোপণ করতে  কমপক্ষে   শ্রমিক খরচ লাগে প্রায় ২৫০০ থেকে ৩০০০ টাকা সেখানে অল্প খরচে ও স্বল্প সময়ে ধানের চারা রোপণ করা হচ্ছে।  এতে কৃষকদের আর্থিক সাশ্রয়ের পাশাপাশি শ্রমিক সংকটেরও সমস্যা সমাধান হচ্ছে। 


গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার জানান, ধানের আবাদে খরচ বাড়ার কারণে কৃষকেরা লাভবান হতে পারছেন না। শ্রমিক সংকট, মজুরি বেশি ও অতিরিক্ত খরচের কারণে ধান চাষবাদে কৃষকরা আগ্রহ হারিয়ে ফেলছেন সেজন্য কৃষিবান্ধব  সরকার স্মার্ট কৃষি বাস্তবায়নে কৃষি সেক্টর যান্ত্রিকীকরণের উদ্যেগ নিয়েছেন।

সরকার ভর্তুকির মাধ্যমে কৃষকদের ধানের চারা রোপণের জন্য রাইস ট্রান্সপ্লান্টরের মাধ্যমে ধানের চারা রোপণ ও ধান কাটার জন্য কম্বাইন হারভেস্টার মেশিনসহ কৃষকের মাঝে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করছেন। 

তিনি আরো বলেন, একটি রাইস ট্রান্সপ্লান্টার মেশিন প্রতিদিন ২০ থেকে ২৫ বিঘা পর্যন্ত জমিতে ধান রোপন করতে পারে। রাইস ট্রান্সপ্লান্টার মেশিনে ধান রোপণের ফলে কৃষকদের খরচ অনেকটাই কমে আসবে। কৃষদের উৎসাহিত করতে উপজেলা কৃষি অফিস রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণে কৃষকদের সহায়তা ও পরামর্শ দিচ্ছেন। 

Tag
আরও খবর