বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: গ্রেপ্তার ১ ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

রূপগঞ্জে মাদক সেবনে বাধাঁ দেওয়ায় ট্রলার চালককে কুপিয়ে জখম

Rakibul islam ( Contributor )

প্রকাশের সময়: 31-07-2023 11:58:40 am

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দানিজ ভুইয়া (৪৫) নামের এক ট্রলার চালককে কুপিয়ে মারাত্মক জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল ৩১ জুলাই সোমবার উপজেলার হাটাবো এলাকার এনডিই খেয়া ঘাটে এ ঘটনা ঘটে। আহত ট্রলার চালক হাটাবো আতলাশপুর এলাকার মৃত কেরামত আলী ভুইয়ার ছেলে। এ ঘটনায় ট্রলার চালক দানিজ ভুইয়ার ভাগিনা বাবুল মিয়া বাদী হয়ে আতলাশপুর এলাকার রোমান মিয়ার ছেলে সাকিব (১৮), মিলন মিয়ার ছেলে রোমানকে (৩৫) আসামি করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

আহত ট্রলার চালকের স্বজনরা জানায়, দানিজ ভুইয়া বিগত ২০ বছর যাবত হাটাবো এনডিই খেয়া ঘাট থেকে পিতলগঞ্জ ঘাটে লোকজন পারাপার করে আসছে। এরই মধ্যে মাদকসেবী সাকিবসহ তার সহযোগীরা দানিজ ভুইয়ার ট্রলারে রাতে দীর্ঘদিন যাবত মাদক সেবন করে আসছিলো। দানিজ ভুইয়া এতে বাধা দেওয়াতে পূর্বপরিকল্পিতভাবে সাকিব ও রোমান দেশীয় অস্ত্র ছেঁন, টেঁটা ও বাঁশের লাঠি নিয়ে দানিজ ভুইয়াকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে ও কুপিয়ে জখম করে । এসময় দানিজ ভুইয়ার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে  গুরতর জখম হয়। দানিজ ভুইয়ার  ডাকচিৎকারে শুনে ঘটনাস্থলে এসে স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

এ ব্যাপারে রূপগঞ্জ থানা ওসি এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 

Tag
আরও খবর