ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষায় সাংবাদিকের সন্তানদের সাফল্য

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মামুন আহম্মেদ এর ছেলে ইফতেখার হাসান মাহদি, সহসম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিৎ ভট্টাচার্য বাপনের ছেলে বিশ্বকাব্য ভট্টাচার্য এবং প্রেসক্লাবের সদস্য শামছুল ইসলাম শামীম এর মেয়ে সিলেট শিক্ষা বোর্ডের অধিনে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

ইফতেখার আহমেদ মাহদী:


ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মামুন আহম্মেদ এর ছেলে ইফতেখার আহমেদ মাহদী ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় থেকে সিলেট শিক্ষা বোর্ডের অধিনে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী মেহেদি হাসান জানায়, জিপিএ-৫ পেয়ে আমি বেশ খুশি। আমার এ অর্জনের পেছনে উৎসাহ এবং প্রেরণা যুগিয়েছেন শ্রদ্ধেয় বাবা-মা, আত্মীয়স্বজন ও সম্মানিত শিক্ষকমন্ডলী। আমার সাফল্যের জন্য সবার কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সে মানুষের সেবা করার ব্রত নিয়ে সামনে এগিয়ে যেতে চায়। 

বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য :


ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিৎ ভট্টাচার্য বাপনের ছেলে ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় থেকে সিলেট শিক্ষা বোর্ডের অধিনে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। মোট ১৩০০ নম্বরের মধ্যে তার অর্জিত নম্বর ১১৭৩।

বিশ্বপ্রিয় ভট্টাচার্য কাব্য জানায়, জিপিএ-৫ পেয়ে অনেক খুশি লাগছে। আমার সাফল্যের পেছনে রয়েছে আমার বাবা-মা দাদা, দাদিসহ শিক্ষকের উৎসাহ আর সমর্থন। তারা সবসময় আমাকে সাহস যুগিয়েছেন, প্রেরণা দিয়েছেন। সবার কাছে আমি আশির্বাদ প্রার্থী। ভবিষ্যতে যেন বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে পারি। পড়াশোনা পাশাপাশি কাব্য বিভিন্ন সাহিত্য-সংস্কৃতি এবং আবৃত্তি প্রতিযোগিতায় অসংখ্য পুরস্কার অর্জন করেছে। দাবা প্রতিযোগিতাও গৌরবময় নানা সাফল্য।

সাদিয়া ইসলাম এশা :


শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য এবং দৈনিক জবাবদিহি পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি শামসুল ইসলাম শামীম এর কন্যা সাদিয়া ইসলাম এশা এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে। সে শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে সিলেট শিক্ষা বোর্ডের অধিনে অংশগ্রহণ করে। মোট ১৩০০ নম্বরের পরীক্ষার মধ্যে তার অর্জিত নম্বর ১১৬৬।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সাদিয়া ইসলাম এশা জানান, জিপিএ-৫ পেয়ে আমি বেশ আনন্দিত। আমার এ অর্জনের পেছনে উৎসাহ এবং প্রেরণা যুগিয়েছেন শ্রদ্ধেয় বাবা-মা, দাদা-দাদি ও সম্মানিত শিক্ষকমন্ডলী। আমার সাফল্যের জন্য সবার কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ভবিষ্যতে উচ্চতর ডিগ্রি অর্জন করে দেশের মানুষের কল্যাণে কাজ করে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে সবার কাছে দোয়া চেয়েছে সাদিয়া।


এছাড়া শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যকরি কমিটির সদস্য সুলতান মাহমুদ রাকিব এর ছেলে আল-রাফি মাহমুদ  শ্রীমঙ্গলের গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা থেকে সাধারণ বিভাগে মাদরাসা শিক্ষা বোর্ডের অধিনে ২০২৩ সালের দাখিল পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৩.৫০ পেয়ে কৃতকার্য হয়েছে এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য শাহাব উদ্দিন আহমেদ এর মেয়ে মানজিদা আহমেদ রাকিবা সিলেট শিক্ষা বোর্ডের অধিনে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে।

সাংবাদিকের সন্তানদের এমন সাফল্যে শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিবারে আনন্দ বিরাজ করছে।

জিপিএ-৫ প্রাপ্ত এবং কৃতিকার্য শিক্ষার্থীদের শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল।


আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৮ ঘন্টা ৫৩ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১২ ঘন্টা ৪৬ মিনিট আগে