রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

"মানুষ নয়, মানসিকতাটাই আসল"

গায়ের রং টা আমার সত্যিই নয় ফর্সা

তবু মেকআপের প্রলেপে মিথ্যে সৌন্দর্যের অধিকারী হওয়ার, আমার বিন্দুমাত্র নেই ইচ্ছা।

কাক ময়ূর গুচ্ছ লাগালেই যেমন ময়ূর হয়ে যায় না

তেমনি বিধাতা আমায় যতটুকু সৌন্দর্য দিয়েছে 

তার চেয়ে বেশি সৌন্দর্য অন্য কিছুতেই চাই না।

আমি চিকন বলে আমার মাথাব্য'থা না থাকলেও 

স'মালোচকদের চিন্তার নেই শেষ 

তাদের কথায় কখনো আমি পাটকাঠি 

কখনো বা বাতাসে পরে যাওয়া কিছু একটা বিশেষ। 

আমি ঠিক মত খাওয়াদাওয়া করি না বলে

অনেকে বলে আমার বর নাকি হবে লাকি

তার নাকি অনেক টাকা সাশ্রয় হবে

ইত্যাদি ইত্যাদি সহ আর কত কি।

কেউবা বলে প্রতিমাসের পার্লারের খরচ সঞ্চয় করে 

আমরা না কি হব ধনী!

আরে বাবা এত বি'দ্রুপ করে কী 

আপনারা হচ্ছেন না একটু খানিও ঋণী? 

গাছে কাঁঠাল গোঁফে তেল 

আর কত কাল দিবেন?

নিন্দুকেরা আর কত কাল অন্যের

স'মালোচনা করে কাটাবেন?


গায়ে না কী মাংস না থাকলে

কেউ বিয়ে করবে না

আরে বাবা বিধাতার থেকে আমার ভালো 

আমি আর চাই না।

বিয়ে না হলে কি বা আসে যায়! 

কী আছে এই জীবনের মূল্য?

বিয়ে হলেই বা কী গ্যারান্টি আছে

জীবন হবে ধন্য?

উচ্চতা আমার সত্যিই বেশি নয় 

হলেই বা কী হতো?

আমি কী আর আকাশ ছুঁতাম 

এত যে কানাঘুষো? 

হুম আমি পড়তে পছন্দ করি না 

উঁচু উঁচু হিলওয়ালা জুতা

কারণ সেসব তো আমার বাস্তবতা নয়

পড়লে হবে ফিঁকে সমজোতা। 

আমি সত্যিই বড্ড সেকালের 

আধুনিক পোশাক আশাক ঠিক 

আমার পোশায় না

শাড়িতেই আমি সাচ্ছন্দ্যবোধ করি

জিন্স, শার্ট আমার মতে 

মেয়েদের পোশাক না।

ছেলেদের পোশাক অঙ্গে জড়িয়ে 

মেয়েরা আজ হয় স্মার্ট গার্ল? 

মেয়েদের পোশাক ছেলেদের পড়াটাও কী তবে!

ফ্যাশন হবে কোনো কাল?

ভাবতেই অবাক লাগে ২০২০

কোথায় মানুষ আজও আছে পড়ে 

সভ্যতা বদলালেও মানুষের মানসিকতা কী

বিন্দুমাত্র বদলিয়েছে একেবাড়ে? 

আজও পাত্রী দেখতে এলেই মেয়ে 

কালো না ফর্সা মোটা না চিকন এসব নিয়েই ভাবে

যদি এসব কিছু সংস্কারই হয়ে থাকে

ছেলেদের বেলায় কেনো একই প্রশ্ন আসে না তবে?

ফর্সা-কালো, চিকন-মোটা আরও লম্বা-বেটে

সব কিছুর থেকেও মূল্যবান হচ্ছে মন 

অথচ কেউই খোঁজ নেওয়ার চেষ্টা করে না

এই অমূল্য রত্নের তখন।

অনেক কষ্টের মানব জীবন 

পেয়েছি বিধাতার দানে

মৃত্যুর পরও যেন অনেকের মাঝে থাকি বেঁচে 

তেমন কিছুই করে যাওয়ার বাসনা রয়েছে প্রাণে।

লেখক: প্রণব  মন্ডল, কবি এবং শিক্ষার্থী।

Tag
আরও খবর