মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে আসা বস্তুটি ভারতের রকেটের অংশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-08-2023 03:57:42 am

অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলীয় সমুদ্র সৈকতে ভেসে রহস্যময় বস্তুর রহস্যের জট খুলেছে। সৈকতে ভেসে আসা সেই রহস্যময় বস্তুটি আদতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর রকেটেরই অংশ বলে নিশ্চিত করে জানিয়েছে ভারত।


গত ১৬ জুলাই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার রাজধানী পার্থ থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরের গ্রিন হেড সৈকতে বিশালাকারের বস্তুটি দেখতে পান স্থানীয়রা। এরপর তারা পুলিশে খবর দেন।


বার্নাকলের প্রলেপযুক্ত অস্বাভাবিক সিলিন্ডার সদৃশ বস্তুটি নিয়ে মানুষের মধ্যে কৌতুহল দেখা দেয়। অনেকে মনে করেন এটি— সেনাবাহিনীর ব্যবহৃত কোনো অস্ত্রের অংশ হবে অথবা ২০১৪ সালে নিখোঁজ হওয়া মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ৩৭০ বিমানের অংশ।


কিন্তু সোমবার (৩১ জুলাই) অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি এক টুইট বার্তায় জানিয়েছে, এটি আসলে একটি পোলার স্যাটেলাইট উৎক্ষেপণ যানের অংশ। আর এ ধরনের উৎক্ষেপণ যান পরিচালনা করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।


দুই মিটার বা ৬ ফুট উঁচু এই বস্তুটি একটি স্টোরেজে রাখা হয়েছে। এটির ওপর থেকে নিচ পর্যন্ত বৈদ্যুতিক তার ঝুলে ছিল।


বস্তুটি নিয়ে কী করা হবে এ নিয়ে এখন ভারত ও অস্ট্রেলিয়া আলোচনা করছে বলেও জানিয়েছেন অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি।


এর আগেও অস্ট্রেলিয়ার মাটিতে মহাকাশযানের অংশ পাওয়া গিয়েছিল। গত আগস্টে নিউ সাউথ ওয়েলসের এক ভেড়ার খামারি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের মহাকাশযানের ধ্বংসাবশেষ পেয়েছিলেন। যা তার খামারের ভেতর পড়েছিল।


সূত্র: আল জাজিরা

আরও খবর
6afa9d6eaab73-161126120638.webp
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

১ দিন ২০ ঘন্টা ৩ মিনিট আগে