গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

ইউরোপকে গ্যাস দিতে পুতিন যে শর্ত দিলেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-09-2022 12:08:35 pm

রুশ গ্যাস সরবরাহ কমে যাওয়ায় ইউরোপে জ্বালানির আকাশচুম্বী দাম সাধারণ ভোক্তাদের যেমন ভোগাচ্ছে, তেমনি অনেক শিল্পপ্রতিষ্ঠানকেও উৎপাদন বন্ধ করে দিতে হয়েছে।

ইউরোপের জ্বালানি সংকটে রাশিয়ার করার কিছু নেই মন্তব্য করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপিয়ান ইউনিয়ন যদি রাশিয়ার কাছ থেকে আরও গ্যাস চায়, সে ক্ষেত্রে তাদের নর্ড স্ট্রিম ২ পাইপলাইন চালুর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ানো নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। খবর রয়টার্সের।

উজবেকিস্তানে সাংহাই কোঅপারেশন অরগানাইজেশন (এসসিও) সম্মেলনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পুতিন ইউরোপের জ্বালানি সংকটের জন্য তাদের ‘গ্রিন এজেন্ডাকে’ দায়ী করেন।

ইউরোপে জ্বালানি সরবরাহ নিয়ে পুতন বলেন, আপনাদের যদি তাগাদা থাকে, যদি আপনাদের খুব কষ্ট হয়, তা হলে নর্ড স্ট্রিম-২ এর নিষেধাজ্ঞা তুলে নিন, যা দিয়ে প্রতি বছর ৫ হাজার ৫০০ কোটি কিউবিক মিটার গ্যাস সরবরাহ করা যাবে। কেবল বাটন চাপ দিন, সব ঠিকঠাক হয়ে যাবে।

বাল্টিক সাগরের তলদেশে নর্ড স্ট্রিম-১ এর সমান্তরালে থাকা নর্ড স্ট্রিম-২ পাইপলাইনটি এক বছর আগেই নির্মিত হয়েছিল।

রাশিয়া ইউক্রেইনে সেনা পাঠানোর কিছু দিন আগে যুক্তরাষ্ট্রের চাপে জার্মানি ওই পাইপলাইনটি নিয়ে অগ্রসর না হওয়ার সিদ্ধান্ত নেয়।

রুশ গ্যাস সরবরাহ কমে যাওয়ায় চলতি বছরের শুরুর তুলনায় ইউরোপের দেশগুলোতে এখন গ্যাসের দাম দ্বিগুণেরও বেশি হয়েছে। বাড়তি এই দাম সাধারণ ইউরোপীয় ভোক্তাদের যেমন ভোগাচ্ছে, তেমনি অনেক শিল্প প্রতিষ্ঠানকেও উৎপাদন বন্ধ করে দিতে হয়েছে।

রুবলে গ্যাসের দাম পরিশোধে অস্বীকৃতি জানানোয় মস্কো এরই মধ্যে বুলগেরিয়া, পোল্যান্ডসহ একাধিক দেশে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে।

চলতি মাসের শুরুর দিকে রুশ গ্যাস কোম্পানি গ্যাজপ্রম বলেছিল, একটি কম্প্রেসার স্টেশনের একটি টারবাইন থেকে ইঞ্জিনের তেল লিক হওয়ায় তারা ইউরোপে গ্যাস সরবরাহের প্রধান পাইপলাইন নর্ড স্ট্রিম ১ বন্ধ রাখছে।

তাদের ওই সিদ্ধান্তের পর থেকে ইউরোপের প্রায় সব দেশেই গ্যাসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

Tag
আরও খবর



6afc7ca412c43-171126101116.webp
গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন

১ দিন ১১ ঘন্টা ২৪ মিনিট আগে