বজ্রপাতের ঝুঁকি কমাতে ৫ কিলোমিটার সড়কের দুই পাশে ২,৩০০ তালগাছ রোপণের উদ্যোগ তরুণ কৃষি উদ্যোক্তা ওমর শরীফের সাতক্ষীরা ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা জুলাই অভ্যুত্থান ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী দোহাজারীতে ১০০ মেগাওয়াটের উৎপাদন কেন্দ্র আছে, কিন্তু বিদ্যুৎ নেই শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল শ্রীমঙ্গলে পৈতৃক সম্পত্তির অধিকার আদায়ে ভাইদের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন নালিতাবাড়ীর সোহাগপুর এমএলই স্কুলে কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জামিনে বের হবার পর ফের ইয়াবা ব্যবসা ডাকাতির ৭২ ঘন্টা পর ৪ ডাকা সদস্য গ্রেপ্তার সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, উভয় পক্ষের অন্তত ২৫ জন আহতের দাবি আশাশুনিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কিডনি বিকল আশরাফুলের চিকিৎসায় অর্থ সংগ্রহে ট্যুরিস্ট ক্লাব সাস্ট আয়োজন করেছে চ্যারিটি ট্যুর লাখাইয়ে পল্লী বিদ্যুতের অস্বাভাবিক বিল, এবং ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, বিভিন্ন মহলের ক্ষোভ। আক্কেলপুরে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ বাজারে অভিযানে,১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ কুলিয়ারচরে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল এক হাইওয়ে পুলিশ কনস্টেবলের নালিতাবাড়ীর গাছগড়ায় কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শেখ মুজিবসহ তিন প্রতিকৃতি ভাঙলো ছাত্রদল, লীগ ইস্যুতে বিক্ষোভ ৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস

পাঁচবিবিতে মাছ ধরার জন্য অবৈধ বিদ্যুৎ সংযোগের তাঁরে প্রাণ গেল মহিলা


জয়পুরহাটের পাঁচবিবিতে অবৈধ ভাবে বিদ্যুতের লাইন টেনে নদীতে মাছ ধরার সময় তাঁরের সাথে জড়িয়ে দেলোয়ারা বেগম (৪৮) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের নামা বাঁশখুর (রহমতপুর) গ্রামে এ ঘটনা ঘটে। দেলোয়ারা ঐ গ্রামের আজাহার আলীর স্ত্রী। এ ঘটনায় মাছ ধরার যুবকরা মহিলার লাশ নদীর ধারে রেখে পালিয়ে যায়। 


প্রত্যক্ষদর্শী রহমতপুর গ্রামের ছারোয়াল মন্ডলসহ একাধিক ব্যক্তি জানায়, শুক্রবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার কেন্দুল গ্রামের গোলজার হোসেনের পুত্র ওয়াজেদ(২২), শফিকুল ইসলামের পুত্র নাফিজ (১৮), মামুনের পুত্র ফেরদৌস(২০), অফির উদ্দিনের পুত্র আরিফ (১৬)সহ কয়েকজন যুবক একই গ্রামের  মোজাম্মেল হকের পুত্র মাজেদ (৪০) এর বাড়ী থেকে ৫শ গজ দূরে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে পার্শ্ববর্তী হারাবতী নদীতে সাব মার্সেবল মোটরের মাধ্যমে পানি সেচ দিয়ে মাছ ধরছিল। ঐসময় নামা বাঁশখুর গ্রামের আজাহার আলীর স্ত্রী দেলোয়ারা বেগম ঘাঁস কাটার জন্য নদীর উপরের পারে যাওয়ার সময় তাদের টানানো বিদ্যুতের ছেঁড়া ফাটা তাঁরে জড়িয়ে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  খরব পেয়ে পাঁচবিবি থানার ওসি তদন্ত ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইশতিয়াক আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।  এবিষয়ে পাঁচবিবি থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান হাবিব জানান, লাশ ময়নাতন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।

Tag
আরও খবর
6a721f9c39040-040826112132.webp
দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা

৩ ঘন্টা ৬ মিনিট আগে