মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

শিবচরে চুরি হওয়া মোবাইল চাইতে গিয়ে হামলায় একজন নিহত।

শিবচরে চুরি হওয়া মোবাইল ফেরত চাইতে গিয়ে হামলায় নিহত


শিবচর (মাদারীপুর) প্রতিনিধি


মাদারীপুরের শিবচরে চুরি করে নিয়ে যাওয়া মোবাইল ফোন চাইতে গিয়ে অভিযুক্ত ও তার পরিবারের হামলায় কাশেম শিকদার (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।


সোমবার (৩১ জুলাই) দুপুরে আড়াইটার দিকে উপজেলার দ্বিতীয়খণ্ড ইউনিয়নের চর গুয়াতলা ভোরেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত কাশেম শিকদার একই এলাকার জয়নাল শিকদারের ছেলে।


খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে শিবচরের দ্বিতীয়খণ্ড ইউনিয়নের চর গুয়াতলা ভোরের বাজার এলাকার কাশেম শিকদারের ঘর থেকে একই এলাকার কাশেম মাদবরের ছেলে রাসেল মাদবর দুইটি স্মার্ট ফোন চুরি করে। এ সময় ঘরের লোকজন তাকে দেখে ফেললে ধরার চেষ্টা করে ব্যর্থ হয়। মোবাইল চুরির পর থেকেই অভিযুক্ত রাসেল মাদবর গা ঢাকা দেয়। দীর্ঘ প্রায় ৩ মাস পর গতকাল রবিবার (৩০ জুলাই) বাড়িতে আসে সে।


এদিকে রাসেল মাদবরের বাড়িতে আসার খবর পেয়ে সোমবার দুপুরে কাশেম শিকদার ও তার ছেলে মামুন শিকদার চুরি করে নেওয়া মোবাইল ফোন চাইতে রাসেল মাদবরের বাড়িতে যায়। এ সময় রাসেলের সঙ্গে কাশেম শিকদার ও তার ছেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাসেল মাদবর ও তার পরিবারের সদস্যরা মিলে লাঠিসোঁটা, দা-বটি নিয়ে কাশেম শিকদার ও তার ছেলের ওপর হামলা চালায়। হামলায় কাশেম শিকদার আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


খবর পেয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছে। 


নিহতের ছেলে মামুন শিকদার বলেন, প্রায় ৩  মাস আগে আমাদের ঘর থেকে মোবাইল চুরি করে পালানোর সময় আমরা রাসেল মাদবরকে ধরার চেষ্টা করি। কিন্তু সে আমাদের হাত থেকে ছুটে দৌড়ে পালিয়ে যায়।


মামুন শিকদার আরও বলেন, দীর্ঘ দিন পর গতকাল সে বাড়িতে এসেছে জানতে পেরে আজকে আমি ও আমার বাবা মোবাইল ফোন চাইতে তাদের বাড়িতে যাই। এ সময় রাসেল, তার বাবা কাশেম মাদবরসহ তার পরিবারের সদস্যরা কোদাল, বটি, লাঠি নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমার বাবার মৃত্যু হয়েছে। আমরা এ হত্যার বিচার চাই। 


শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, একটি মোবাইল ফোন চুরির ঘটনায় ফোনটি চাইতে অভিযুক্তের বাড়িতে গেলে অভিযুক্ত ও তার লোকজনের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে। তাছাড়া এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

Tag
আরও খবর