শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের

শিবির সন্দেহে আটককৃত সাধারণ শিক্ষার্থীদের ক‍্যাম্পাসে অনুমোদন

ফাইল ছবি


গত ২৪শে মার্চ শিবির সন্দেহে আটকের পর সদ‍্য জামিন পাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১০জন  শিক্ষার্থীর একাডেমিক সকল কার্যক্রমে অংশগ্রহণের অনুমোদন দিয়েছে এবারের সিন্ডিকেট সভা।

 

রোববার(১৮ সেপ্টেম্বর ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যালয় ভবনে ৯০তম সিন্ডিকেট সভায় একদীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এসব শিক্ষার্থীদের বহিষ্কারের দাবী জানানো হলে বিশেষ আলোচনায় তা অযৌক্তিক বলে বিবেচনা করেন প্রশাসন। 


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, সদ‍্য জামিনে বের হয়ে আসা নিজ বিভাগে তাদের একাডেমিক কার্যক্রম পরিচালনার বিষয়ে আবেদন করা হয়েছিল । এবারের সিন্ডিকেট সভায় তাদের একাডেমিক কার্যক্রম পরিচালনার অনুমোদন দিয়েছে  বিশ্ববিদ্যালয় প্রশাসন। 


তিনি আরও বলেন, যেহেতু তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং জামিনে বেরিয়ে আসার পাশাপাশি একাডেমিক কার্যক্রমে অংশ নেয়ার জন্য আবেদন করেছে তাই তাদের ক্লাস-পরীক্ষায় অংশ নিতে আর বাধা নেই৷ তারা রাষ্ট্রবিরোধী কার্যকলাপে অংশ নিবেনা বলেও মৌখিকভাবে অঙ্গীকার করেছে। 


জানা যায়, গত ২৪ মার্চ মধ্যরাতে রাজধানীর গেন্ডারিয়া থানার ধূপখোলা এলাকায় একটি মেসে অভিযান চালিয়ে শিবির সন্দেহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১১ জন সাধারণ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছিল কোতোয়ালি থানার পুলিশ। এরপর গত ৪ এপ্রিল দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত করাসহ আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর অভিযোগে ওই ১১ জনকে সাময়িক বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


জামিনে বেরিয়ে এসে তাদের মধ্যে ১০জন ক্লাস পরীক্ষায় অংশ নেয়ার আবেদন করে। অপর একজন আবেদন না করায় এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে কোনপ্রকার যোগাযোগ না করায় তার বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। তারা সাধারণ শিক্ষার্থীদের মতোই সকল কার্যক্রম পরিচালনা করতে পারবে। 

আরও খবর