বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: গ্রেপ্তার ১ ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

উন্নয়ন দেখে নৌকায় ভোট দিবেন--- মন্ত্রী গাজী

Rakibul islam ( Contributor )

প্রকাশের সময়: 05-08-2023 12:57:59 pm

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন আপনারা দেশের উন্নয়ন দেখে নৌকায় ভোট দিবেন। আওয়ামী লীগ সরকারের আমলে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে  দেশের এতো উন্নয়ন হয়েছে।  দেশের এ উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বিজয়ী করবেন। 

গতকাল ৫ আগস্ট কর্মসুচির চতুর্থ দিনে  নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা  ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১৫ আগস্ট  জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ভুলতা ইউনিয়নের সোনাবো, পাচাইখা, মর্তুজাবাদ, ভায়েলা, মাঝিপাড়া, পাড়াগাঁও, মাছুমাবাদ, হাটাবো ও আতলাশপুরসহ বিভিন্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য সীমা রাণী পাল শীলা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবসার আলী, রূপগঞ্জ  উপজেলা আওয়ামী যুবলীগের সহ সম্পাদক শাহ আলম শিকদার, উপ প্রচার সম্পাদক সামায়ন মোল্লা, ত্রান সম্পাদক বাচ্চু মিয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শেখ নাজমুল হাসান সবুজ, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল সিকদার, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমন হাসান খোকন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,  ভুলতা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি  রাশেদ ভুইয়া, সাধারণ সম্পাদক ইকবাল শিকদার, যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম রুপস,  ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক লিমন শিকদার, ভুলতা ইউনিয়ন পরিবহন শ্রমিক লীগের সভাপতি রতন মিয়া,  ভুলতা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোবেল ভুইয়া, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মনির হোসেন, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনসহ আরো অনেকে।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘটে। 

Tag
আরও খবর