সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুনামগঞ্জের, দোয়ারাবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দোয়ারাবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পানিতে ডুবে মাহদি হাসান (১ বছর ৭ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৫ টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পালকাঁপন গ্রামের মুজাহিদুল ইসলামের বাড়ির সামনের পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত মাহদি হাসান ওই গ্রামের মুজাহিদুল ইসলামের ছেলে।


পুলিশ ও পরিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মাহদি হাসান তার নিজ বসতবাড়ি সংলগ্ন উঠানে খেলাধুলা করে।এক পর্যায়ে বাড়িতে দেখতে না পেয়ে তার পিতা-মাতা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন। পরে তাদের বাড়ির সামনের পুকুরের পানিতে ভাসতে দেখেন। তাদের আর্তচিৎকারে প্রতিবেশীরা মাহদি হাসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব দুলাল ধর জানান, এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর