কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ‎বঙ্গোপসাগরে প্রজনন রক্ষায় ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে হামলায় মামুন কারাগারে ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে বসতভিটায় শাক-সবজি চাষের উপর প্রশিক্ষণ ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ

সিরাজদিখানে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভীর

সারাদেশের ন্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখানেও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণহীণ, উদ্বেগজনক ভাবে বাড়ছে ডেঙ্গু রোগী। বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে ও তথ্য নিয়ে এমনটাই জানা গেছে । সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে, জানুয়ারি ২০২৩ হতে অদ্যাবদি প্রায় ১১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিয়েছেন । জটিল ও আশঙ্কা জনক রোগীদের উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে জেলা ও বিভাগীয় হাসপাতাল সমূহে । 


গত ৫ আগস্ট ২০২৩ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্যান্য রোগীদের পাশাপাশি ভর্তি আছেন ১৫ জন্য ডেঙ্গু রোগী, সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ জন । স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন । তিনি আরও জানান, গত মাসে ৮৭ জন ডেঙ্গু রোগী স্বাস্থ্য কমপ্লেক্স হতে চিকিৎসা সেবা নিয়েছেন এবং চলতি মাসে ভর্তি হয়েছেন ১০ জন । 


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভর্তি রোগীদের আসন সংকট থাকা সত্ত্বেও অন্যান্য রোগীদের পাশাপাশি ‌মশারী টাঙিয়ে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের । কেউ কেউ আসন না পেয়ে হাসপাতালের মেঝেতেই ঠাঁই নিয়েছেন । কর্তব্যরত চিকিৎসক তৎপর রয়েছেন চিকিৎসা সেবা প্রদানে । এ সময় সিনিয়র স্টাফ নার্স হাবিবা সুলতানা সহ কর্মরত অন্যান্য নার্স,ওয়ার্ড বয় সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীগণদের চিকিৎসা সেবা প্রদানে ব্যাস্ত সময় পার করতে দেখা যায় । 


রোগী ও রোগীদের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, ডেঙ্গু জ্বর হলে শরীরে প্রচুর ব্যাথা হয় এবং  তারা ঘুমাতে পারেন না । এতে সাধারণ রোগীদের কষ্ট হয় । তবে, চিকিৎসা সেবায় তারা সন্তুষ্ট । নাম প্রকাশে অনিচ্ছুক কতিপয় রোগী ও স্বজনদের মাঝে চাপা অভিযোগও শোনা গেছে । তারা জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা দেয়ার জন্য আলাদা ওয়ার্ড থাকলে ভালো হতো । তাছাড়া হাসপাতালের ভেতরে রাতের বেলায় প্রচুর মশার উৎপাত, এমন অভিযোগও  শোনা যায় । হাসপাতালের ভেতর ও বাইরের পারিপার্শ্বিক পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন অনেকে । 


এদিকে সকাল হতেই হাসপাতালের আউটডোরে শিশু সহ সব  বয়সী রোগীদের চাপ লক্ষ্য করা গেছে । এদের অধিকাংশই এসেছেন জ্বর, ঠান্ডা ও কাশি, মাথাব্যথা ও শরীর ব্যথা নিয়ে । রোগীরদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন আউটডোরে কর্তব্যরত চিকিৎসকবৃন্দ । মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফরিদুল হক শাহজাহান জানান, প্রায় প্রতিদিনই রোগীদের বাড়তি চাপ থাকা সত্ত্বেও আমরা রোগী দেখে যথাসাধ্য চিকিৎসা সেবা দিচ্ছি । বেশিরভাগ রোগীই জ্বর ও সাথে অন্যান্য উপসর্গ নিয়ে আসছেন । ডেঙ্গু জ্বর সনাক্ত করনে দেয়া হচ্ছে রক্ত পরীক্ষা । হাসপাতালের ইমার্জেন্সি বিভাগেও ছিল যথেষ্ট রোগীর  ভীর । কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাজিব সহ অন্যান্য স্বাস্থ্য সেবাদানকারী কর্মকর্তা ও কর্মচারীদের ব্যাস্ত সময় পার করতে দেখা গেছে ।


ডেঙ্গুতে আক্রান্ত হলেও অনেকে পরীক্ষা করান না কিংবা হাসপাতালে ভর্তি হন না । ফলে স্বাস্থ্য অধিদপ্তর যে তথ্য পায়, প্রকৃতপক্ষে ডেঙ্গু রোগী তার চেয়ে কয়েক গুণ বেশি । ডেঙ্গু রোগের বিপজ্জনক উপসর্গের মধ্যে আছেঃ ক্রমাগত বমি হওয়া, মাড়ি বা নাক থেকে রক্তপাত, শরীর ব্যথা,প্রস্রাব ও মলের সঙ্গে রক্তপাত, অনিয়ন্ত্রিত পায়খানা, ত্বকের নিচে রক্তক্ষরণ (যা ক্ষতের মতো দেখাতে পারে), দ্রুত শ্বাসপ্রশ্বাস ও ক্লান্তি। এসব উপসর্গ দেখা গেলে দ্রুত রক্ত পরীক্ষা করে চিকিৎসা নেওয়া উচিত।


বছরের শুরুতে ডেঙ্গু রোগ প্রতিরোধে কার্যকর ও উদ্যোগী ভূমিকা নিলে হয়তো পরিস্থিতি এতটা নাজুক হতো না। কেবল চিকিৎসা দিয়ে ডেঙ্গুর প্রকোপ নির্মূল করা যাবে না, ডেঙ্গু নির্মূল করতে হলে আগে এডিস মশার উৎসগুলো ধ্বংস করা জরুরি । এ ক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টির কোন বিকল্প নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা । জনগণকে সঙ্গে নিয়ে স্থানীয় সরকার সংস্থাগুলোকে কাজ করতে হবে ।  আগে ধারণা করা হতো বর্ষার মৌসুমেই ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটে, কিন্তু এখন দেখা যাচ্ছে সারা বছরই মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে ‌। 




আরও খবর
deshchitro-69e000bd65d95-160426031853.webp
কৃষকরা কি দেশের প্রাণ?

৮ ঘন্টা ০ মিনিট আগে