হালুয়াঘাটে ‘জৈব কৃষি বিষয়ক’ ফলো-আপ প্রশিক্ষণ অনুষ্ঠিত একশ’ পৌরসভা-উপজেলায় প্রার্থী দিল এনসিপি কুড়িগ্রামে বিশ্ব মা দিবস ২০২৬ উপলক্ষে মানবাধিকার ও জনকল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন। ইবনে সিনা ট্রাস্ট ও মাছরাঙ্গা কমিউনিকেশনের কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত ধামরাইয়ে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা দুর্গাপুরে কালবৈশাখী গাছ ভেঙে ঘর তছনছ। অল্পের জন্য রক্ষা পেলেন বৃদ্ধা বেগমগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসে চুরির হিড়িক মায়ের আঁচলই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়... শান্তিগঞ্জে ধানবোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের নোয়াখালীতে গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, গ্রেপ্তার ৫ কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি, ফসল উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা সুবিপ্রবি-মাউন্ট এডোরার স্বাস্থ্যসেবা চুক্তি পুলিশ উদ্ধার করল সামিরের ঝুলন্ত লাশ আসন্ন বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপির মনোনয়ন পেলেন ইয়াহিয়া জিসান তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা-জাহাজে হামলার হুমকি ইরানের শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিশ্ব মা দিবসে সাংবাদিক জামাল কাড়ালের মায়ের রোগমুক্তি কামনা কালিগঞ্জ প্রেসক্লাবে নিহত পরিবারের সংবাদ সম্মেলন নলতায় ডেয়ারি কারখানায় গভীর রাতে হামলার অভিযোগ

কাপ্তাই সড়কে সিএনজি অটোরিকশার উপর উপড়ে পড়ল গাছ, চালক আহত


কাপ্তাই সড়কের তাপবিদ্যুৎ গেইট এলাকায় আবারও একটি বিশালাকৃতির গাছ উপড়ে পড়েছে। গাছটি সড়কে চলাচলরত একটি সিএনজি অটোরিকশার উপর ভেঙে পড়ে চালক আহত হয়েছেন। গাড়িটিও দুমড়েমুচড়ে গেল। শনিবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। এতে সড়কে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ ছিলো। ফলে সড়কজুড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। গাছটি অপসারণ করে যানবাহন চলাচল স্বাভাবিক করেছে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের টিম লিডার জাহেদুল ইসলাম জানান, সকাল সোয়া ৯টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেড় ঘন্টারও অধিক সময়ের চেষ্টায় অপসারণ করি। সড়কের উত্তর পাশ থেকে বিশালাকৃতির রেইনট্রি গাছটি শিকড়সহ উপড়ে পড় বলে তিনি জানান। আহত চালককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করায় তাৎক্ষণিক তার নাম-ঠিকানা পাওয়া যায়নি। সুত্রে জানা যায়, এভাবে গেল কয়েকবছর ধরে সামান্য বৃষ্টি হলেই সড়কের পাশের ঝুঁকিপূর্ণ গাছগুলো সড়কে উপড়ে পড়ছে। এমনকি সড়কে হেলে পড়া গাছে ধাক্কা খেয়ে বাসের ছাদে থাকা এক যাত্রী মারা যাওয়ার ঘটনাও ঘটেছে কয়েকবছর আগে। রোগীবাহী এম্বুল্যান্সে মরা গাছের ঢাল ভেঙে পড়ে রোগী ও রোগীর স্বজনসহ বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এভাবে নিয়মিত গাছ উপড়ে পড়ার ঘটনা অব্যাহত থাকলেও প্রতিরোধে এখন পর্যন্ত দৃশ্যমান কোন ব্যবস্থা নেয়নি সওজ কতৃপক্ষ। বিষয়টি উদ্বেগজনক বলছেন সচেতন মহল।

Tag
আরও খবর