নবম পে স্কেলের সর্বশেষ অবস্থা নিয়ে ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী দোহাজারীতে টিকটক ভিডিওর সময় ট্রেন কাটা পড়ে গুরুতর আহত যুবক, নওগাঁর পোরশায় কাতকইল বিলপাড়া গ্রামে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু সরকারি কর্মচারীকে মারধর : আইনশৃঙ্খলা বৈঠক অভিযুক্তদের সতর্ক করলেন ইউএনও নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মৌলভীবাজার জেলা যুব মজলিসের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত লোহাগড়ায় পাটের সুদিন: চাষীদের তুঙ্গস্পর্শী ব্যস্ততা ও ভালো দামের আশা স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে

সবাই সফল হতে চায়

পৃথিবীর প্রত্যেকটা সফল মানুষের পিছনে অবদান থাকে তার পরিবারের অনুপ্রেরণা। খুব নিচে থেকে উঠে আসা মানুষ সফলতায় পৌঁছাতে আর কারো অনুপ্রেরণা পাক কিংবা না পাক,পরিবারের যেকোনো একটা মানুষের অনুপ্রেরণায় সে সফল হয়।

একজন পুরুষ সফল হওয়ার পিছনে একজন নারীর অনুপ্রেরণা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।হোক সে মা,বোন,প্রেমিকা কিংবা স্ত্রী।পরিবারের অনুপ্রেরণাই একটা মানুষকে মানসিক ভাবে অনেকটা সাহসী করে তুলে।

কিন্তু যে মানুষের জীবনে পরিবারের কোনো সাপোর্ট নেই,কোনো মানসিক ভরসা নেই,সেই মানুষ সফলতার মুখ কখনোই দেখতে পারে না!পুরুষের জীবনে একজন নারীর শক্ত সাপোর্ট কিংবা অনুপ্রেরণা না থাকলে,সে পুরুষ বরাবরই ব্যর্থ।বেশিরভাগ নারী চায় সফল পুরুষ,তবে ব্যর্থ পুরুষকে সফলতা অবধি পৌঁছে দিতে ঠিক ক'জন নারীই বা চায়?

মানুষ সফলতা সফলতা বলে গলা শুকায়।কিন্তু যে মানুষ নিজের পরিবারের কাছে অবহেলিত,যে মানুষের জীবনে কারো ভূমিকাই নেই অনুপ্রেরণা দেয়ার,সেই মানুষ সফলতার ধারেকাছেও যেতে পারে কখনো?মনে হয় না!

হতাশাগ্রস্ত আর জীবন নিয়ে দুশ্চিন্তা করা মানুষগুলোও সফল হতে চায়।তবে তাদের অনুপ্রেরণা কিংবা সাহস দেয়ার কেউ থাকে না আসলে।না পরিবার,না সমাজের মানুষ,আর না পুরুষের জন্য কোনো নারীর শক্ত সাপোর্ট কিংবা অনুপ্রেরণা!সব মানুষই সফল হতে চায়।তবে পরিবার যাদের বিপরীতে,তারা সফলতার মুখ দেখতে চেয়েও দেখতে পারে না!

লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।

Tag
আরও খবর