সিরাজগঞ্জে ভুয়া এনএসআই পরিচয় দিয়ে প্রতারণা, হাসপাতাল থেকে আটক ইউআইটিএস সমাবর্তনে অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ: ক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশালে শেরেবাংলার ১৫৩তম জন্মবার্ষিকীতে বরিশালে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত বারোমারীতে শুরু ঐতিহ্যবাহী ফাতেমা রাণীর তীর্থোৎসব, দেশজুড়ে আসছেন পুণ্যার্থীরা ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, শ্যালোমেশিন জব্দ আদমদীঘিতে যুবদলের গাছের চারা ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: গ্রেপ্তার ১ ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত

নোয়াখালীতে ট্রাক্টর চালককে কুপিয়ে হত্যা



নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে এক ট্রাক্টর চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক তরুণকে আটক করে পুলিশ।    


রোববার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

এর আগে, গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামের  মধ্য বোয়ালিয়া হর কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।  


নিহত মিজানুর রহমান (৩৩) একই এলাকার মৃত মোস্তফিজুর‌ রহমান চৌকিদারের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজান পেশায় একজন ট্রাক্টর চালক ছিলেন। সে অন্যের জমিতে ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে জীবিকা নির্বাহ করত।  গত কিছু দিন আগে মিজান নিজের এলাকা থেকে গিয়ে অন্য এলাকায় ট্রাক্টর দিয়ে জমি চাষ দেওয়া শুরু করে। এ নিয়ে অন্য ট্রাক্টর চালকদের সাথে তার বিরোধ দেখা দেয়। পুলিশ ধারণা করছে ওই বিরোধের জের ধরে এই হত্যাকান্ড ঘটে।  


হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বলেন, মিজান তার বাড়ি সংলগ্ন  হর কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসে প্রায় মুঠোফোনে গেম খেলত। গতকাল রাত ১০টার দিকে দুর্বৃত্তরা ওই স্কুল এলাকায় গিয়ে মিজানের ওপর হামলা চালায়। এ সময় তারা মিজানের মাথায় তিনটি কোপ দেয় এবং পিঠে একটি কোপ দিয়ে গুরুত্বর জখম করে।  


ওসি তদন্ত কাঞ্চন কান্তি দাস আরও বলেন, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার মো.ইব্রাহীম (২১) নামের এক তরুণকে আটক করা হয়েছে।  মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর