চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কলমাকান্দায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 08-08-2023 09:55:02 am


মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা


নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।  মঙ্গলবার (৮আগস্ট) কলমাকান্দা  উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে যথাযোগ্য মর্যাদায়  দিবসটি পালন করেছে।


বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান।

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার। 


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন, কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম পিপিএম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান লাল মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার আল মামুন,  উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কনিকা সরকার, উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মানিক সরকার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এনামুল হক, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা রবীন্দ্রনাথ চক্রবর্তী, কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ ফখরুল আলম খসরু, সাংবাদিক প্রান্ত সাহা বিভাস,ইসমাইল হোসেন সিরাজী, কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার লাকী ও কলমাকান্দা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম ইলিয়াছ প্রমুখ।


বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ১৯৩০ সালে ৮ আগস্ট গোপাল গঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর বাবা শেখ জহুরুল হক, মাতা হোসনে আরা বেগম। তিনি ছিলেন বাবা ময়ের কনিষ্ঠ সন্তান। মা তাঁকে রেনু বলে ডাকতেন।

Tag
আরও খবর