টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান

নতুন রূপে যাত্রা শুরু করতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়া

ইবতেশাম রহমান - রিপোর্টার

প্রকাশের সময়: 11-08-2023 01:39:51 pm

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়া আগামী ৮ আগস্ট নতুন রূপে যাত্রা শুরু করতে যাচ্ছে।


গত সোমবার (৩১ জুলাই) ক্যাফেটেরিয়া পরিচালনার জন্য চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমদ পিএইচডি, ট্রেজারার এবং সেইফ এন্ড সেভ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মুরাদ মাহমুদ। 


এ সময় উপস্থিত ছিলেন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী অধ্যাপক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার পরিচালক উমর ফারুক। 


সেইফ এন্ড সেভ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মুরাদ মাহমুদ বলেন, আমরা চেষ্টা করবো বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াকে একটি আদর্শ ক্যাফেটেরিয়া হিসেবে গড়ে তুলতে। শিক্ষার্থীরা যেন সাশ্রয়ী মূল্যে মানসম্মত খাবার সুন্দর পরিবেশে বসে খেতে পারে সেই চেষ্টা করবো। 


ক্যাফেটেরিয়া পরিচালক উমর ফারুক বলেন, আমরা বিশ্বাস করি, সেইফ অ্যান্ড সেভ রেস্টুরেন্ট তাদের সুনাম বজায় রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য মানসম্মত খাবার সরবরাহ করবে। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের কল্যাণে তাদের ব্যবসায়িক সেবা পরিচালনা করবে। আমরা চাই চুক্তি-গ্রহীতা দক্ষতা ও আন্তরিকতার সাথে ব্যবসায় পরিচালনা করুক। আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার জন্য একটা সুন্দর দিনের অপেক্ষায় রইলাম।


এ সময় ট্রেজারার অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমদ পিএইচডি আশাবাদ ব্যক্ত করে বলেন, শিক্ষার্থী বান্ধব এবং স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের মধ্য দিয়ে ক্যাফেটেরিয়া সুনামের সাথে পরিচালিত হবে বলে আমি আশা করি। 

আরও খবর