শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

অনুতপ্ত

অনুতপ্ত


মাঝে মধ্যে নিজের নিয়ন্ত্রণ নিজেই হারিয়ে ফেলি। নিজেকে অভিশপ্ত শয়তানের হাতে সপেদি। সে নিজের ইচ্ছা মতো আমায় ব্যবহার করে ছুড়ে মারে বহুদূর। তখন আর কিছু দেখতে পাই না। সব কিছুতে আঁধার বিরাজ করে। হৃদয়ে প্রশান্তির জায়গা দখল করে অশান্তির পোকাগুলো বাসা বাঁধে। অস্থিরতায় মন চটপট করে। এভাবে চলতে চলতে যখন ওযু করে নামাযে দাঁড়ায়, তখন পুরো আত্মায় সুখ ছড়িয়ে পড়ে। খুঁজে পাই আলোর  ফোয়ারা। কি চমৎকার পরিবর্তন! নামাযে দাঁড়ানোর সাথে সাথে হৃদয়ের আকাশে শীতল বৃষ্টি শুরু হয়। তখন প্রশান্তি অনুভব করি আর অনুতপ্ত হই, খুব লজ্জিত হই রবের কাছে। লজ্জায় মুখ ফেঁটে যাওয়ার মতো। সব লাজ মাড়িয়ে দু'হাত তোলে রবের কাছে পানা চাই! নানা আকুতি আর বিনতী করি গভীর ধ্যানে। মালিকের  সাথে কথা বলতে থাকি অশ্রু আসা পর্যন্ত। ইচ্ছা মতো কান্না করি।  তবুও মনে হয় গোনাহ এখনো লেগেই আছে এ কলবে।কতো গোনাহ করেছি হে দিন দুনিয়ায় মালিক! আপনিই তো আমার শেষ ঠিকানা, আমাকে ক্ষমা করেদিন। আমি সব গোনাহ থেকে তাওবাহ করছি। এখই ফিরে আসছি গুনাহের পথ হতে। জীবনে আর গোনাহের কাজ করবো না। মা-লি-ক....!  আমিই বড় পাপী, আমিই সবচেয়ে বড়   আপনার নাফরমান বান্দা! তবুও ভিকারির মতো ক্ষমার দু'হাত তুলেছি।  আপনার রহমতের ছায়ায় আমাকেও আগলে রাখুন। আমার আত্মায় রহমতের বৃষ্টি বর্ষণ করুন।



আরও খবর