সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বামী পছন্দ না হওয়ায় নববধূর আত্মহত্যা

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার খাসবগদিয়া গ্রামে স্বামী পছন্দ না হওয়ায় বিয়ের পরেই বাবার বাড়ি এসে বিষপানে নাইচ খাতুন নামে নববধূ আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

শনিবার (১২ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে।

নাইচ খাতুন ওই এলাকার জয়নুদ্দিন খন্দকারের মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৬ আগস্ট মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নবগ্রামের ইয়াকুব আলীর ছেলে নুর ইসলামের সাথে শৈলকূপা উপজেলা খাসবগদিয়া গ্রামের জয়নুউদ্দিনর মেয়ে নাইচ খাতুনের বিয়ে হয়। বিয়ের দু’দিন পর বুধবার পরিবারের সদস্যরা নিজ বাড়িতে জামাই ও মেয়েকে নিয়ে আসে। পরে গত শুক্রবার সন্ধ্যায় নববধূ নাইচ খাতুন বাবার বাড়িতে বিষপান করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিলে চিকিৎসারত অবস্থা সে মারা যায়।

এ ব্যাপারে নিহতের চাচা ময়নার কাছে জানতে চাইলে তিনি কিছু বলেননি।

লাঙ্গলবাঁধ পুলিশ ক্যাম্পর ইনচার্জ এসআই হামিদুল ইসলাম জানান, বিষপান করে নাইচ নামের একটা মেয়ে মারা গেছে। আমি তার লাশ সুরতহাল করার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।

Tag
আরও খবর