নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ ১৩ আগস্ট (রবিবার) সকাল ১০ টায় নন্দীগ্রামে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হুমায়ন কবির যোগদান করেছেন । তার নিকট দায়িত্ব বুঝে দেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত।
ঐ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ।
পরে বিদায়ী ও নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান গণ।
১০ ঘন্টা ৫১ মিনিট আগে
১১ ঘন্টা ১১ মিনিট আগে
১১ ঘন্টা ১৬ মিনিট আগে
১১ ঘন্টা ২১ মিনিট আগে
১১ ঘন্টা ৪০ মিনিট আগে
১১ ঘন্টা ৫৩ মিনিট আগে