রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

সন্ধ্যা নামলেই..

সন্ধ্যা নামলেই এ বুকে প্রেম জমে,নীরব নিথর নদীটাও হয়ে যায় তখন দিশেহারা,ঢেউয়ে ঢেউয়ে আছড়ে পড়তে থাকে নদীর প্রেম।আমি ব্যকুলতায় তাকিয়ে থাকি,সাগরের জলে ডুবে প্রেমের আবার 

উত্থান হয়।সে প্রেম শুধু তোমায় চায়,তোমার স্পর্শ চায়।

সন্ধ্যা নামলেই তোমাকে গভীর ভাবে মনে পড়ে,কাছে পেতে ইচ্ছে হয়।প্রেম আর আদর বিলিয়ে দিতে ইচ্ছে করে।

তোমার গায়ে জড়ানো শাড়ির মতো,সন্ধ্যা জড়িয়ে রাখে আমার মন।নদীর ঢেউয়ের মতো প্রেম আছড়ে পড়ে এ বুকে।তোমার চোখের কাজলের মতো প্রেমও যে ছলছল,বৃষ্টির মতো ঝিরিঝিরি শব্দে মাতাল করে সে।

প্রেমেতাল হয়ে আমি গভীর আলিঙ্গন চাই।

সন্ধ্যা নামলেই এ বুকে বৃষ্টি নামে,ঝড় বইতে শুরু করে প্রেমের ঝড়।তোমায় ছুঁয়ে দেখার বাহানায় আমি সেই ঝড়ে লণ্ডভণ্ড,নিঃস্ব হয়ে যাই!তোমার শরীরের উষ্ণতায় আমি জ্বলেপুড়ে অঙ্গার!

তোমার নরম হাতের কোমল স্পর্শে আমি অবুঝ থেকে পুরুষ হয়ে উঠি।তোমার মুখের মৃদু হাসিতে আমি পৃথিবীর জাগতিক ক্লান্তি ভুলে যাই।

এই সন্ধ্যা নামলেই তুমি বুকের আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকো।এই সন্ধ্যা নামলেই শুরু হয় প্রেমের ঝড়–বৃষ্টি।তুমি এই প্রেমের বৃষ্টিতে ভিজবে?বলো না,ভিজবে তুমি?

লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।

Tag
আরও খবর