সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুড়িগ্রামে বাবার বাড়ি থেকে সদ্য বিবাহিত তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার



কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নে বাবার বাড়ি থেকে সদ্য বিবাহিত এক তরুণীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 



রোববার (১৩ আগস্ট) সকালে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে রাতে ওই ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের তেলিপাড়া গ্রামের বাবার বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। নিহত তরুণী রিংকি বেগম(২০) টেলিপাড়া গ্রামের রেজাউল ইসলামের মেয়ে। তার বাবা একজন এনজিও কর্মী।



পান্ডুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 



প্রতিবেশীরা জানায়, ৫ মাস আগে রিংকির বিয়ে হয় উলিপুরের মাঝবিল এলাকায়। স্বামী চট্রগ্রামে সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত ছিলেন। রিংকি ৪ দিন আগে বাবার বাড়িতে আসে। গতকাল রাতে বাড়িতে তার দাদি, দাদা, ভাই ও সে ছিলো। অন্যন্য দিন মেয়েটার সাথে তার মা একই  ঘরে ঘুমালেও গত রাতে তার মা রিংকির নানার  বাড়িতে থাকায় রিংকি একাই একটি ঘরে ছিলো। সকালে ডাকাডাকি করে তার সাড়া না পাওয়া গেলে অন্য একটি দরজা দিয়ে ঢুকে মেয়েটির গলাকাটা লাশ দেখেতে পায় তার ছোট ভাই। এরপর চিৎকার করলে আশেপাশের লোকজন আসতে থাকে। মধ্যরাতে কে বা কারা তাকে গলা কেটে হত্যা করেছে। গলায় একাধিক ছুরিকাঘাত রয়েছে। 



এ বিষয়ে উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



আরও খবর