ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

শেখ হাসিনার অধীনেই সুষ্ঠু নির্বাচন হয় : এমপি হোসনে আরা

 জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা বলেছেন, 'নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত দেশে অরাজগতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের মানুষ জানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই সুষ্ঠু নির্বাচন হয়। শেখ হাসিনার অধীনেই প্রতিটি নির্বাচনই সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। সেকারণেই বিএনপি-জামায়াতের সঙ্গে জনগণ নেই। শেখ হাসিনার প্রতি দেশের মানুষের আস্থা রয়েছে।'

শনিবার (১২ আগষ্ট) বিকেলে নিজস্ব অর্থায়নে ডেঙ্গু প্রতিরোধে জামালপুরের ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের হাড়িয়াবাড়ী দারুল উলুম মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে মশারি বিতরণকালে এসব কথা বলেন এমপি হোসনে আরা।

বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এমপি হোসনে আরা উপস্থিতিদের উদ্দেশে আরও বলেন, 'আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ ইসলামপুর আসনের এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আমি বঙ্গবন্ধুর সৈনিক। ঢাকার রাজপথে আন্দোলন-সংগ্রাম করতে রক্ত ঝরেছে। মহিলা নেত্রী হয়েও হিসাব ছাড়া পুলিশী নির্যাতনের শিকার হয়েছি। গ্রেপ্তার হয়েছি। প্রতিটি মিছিল-সমাবেশে নেত্রীর পাশে থেকেছি। এগুলো সবই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেখেছেন। আমি কাজে বিশ্বাসী। আমি বিএনপি-জামায়াতের সঙ্গে কখনো আঁতাত করিনি। বিএনপি-জামায়াতের লোকদের আওয়ামী লীগের কমিটিতে রাখতে কখনো কারো কাছে সুপারিশ করিনি। মহিলা এমপির দায়িত্ব নিয়ে এলাকাবাসীর ভাগ্যন্নোয়নে কাজ করে যাচ্ছি। নিশ্চয় দল আমাকে মনোনয়ন দিয়ে কাজের মূল্যায়ন করবে।'

এমপি হোসনে আরা বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ উপজেলায় আওয়ামী লীগের কমিটিতে বিএনপি-জামায়াতের লোকজনকে পদ-পদবি দেওয়া হয়েছে। তাঁরা পদ-পদবি পেয়ে দলের বিরুদ্ধে অপবাদ ছড়ানোসহ নানাবিধ ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে সব সময় প্রস্তুত রয়েছি।'

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাড়িয়াবাড়ী দারুল উলুম মাদ্রাসার মোহতামীম হাফেজ মোহাম্মদ ওমর ফারুক, শিক্ষক হাফেজ আতাউর রহমান, সাহেব মিয়া, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সিনার প্রমুখ।

আরও খবর