আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

মোরেলগঞ্জে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত


স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বাগেরহাটের মোরেলগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আমিরুল আলম মিলনের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি শোক র‌্যালি উপজেলার  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
পরে উপজেলা সভাকক্ষে  এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আমিরুল আলম মিলন। এছাড়া বক্তৃতা  করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. শাহ ই আলম বাচ্চু,  সহকারী কমিশনার (ভূমি)  মোঃ আব্দুল  মালেক, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শাহজাহান আহমেদ,  উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম,  মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ  সম্পাদক এইচ এম জসিম উদ্দিন,  সাংবাদিক  ফজলুল হক খোকন, শিক্ষক হরিচাঁদ  কুন্ডু প্রমুখ।
আলোচনা  শেষে বিভিন্ন প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 
এরপর দিবসটি উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ,  গাছের চারা রোপন ও বিতরণ সহ বিভিন্ন মসজিদে ১৫ আগস্টে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে কোরআন খতম এবং মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। 
অপরদিকে, দিবসটি উপলক্ষে মোরেলগঞ্জ পৌরসভা, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন, বীরমুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অনুরূপ কর্মসূচি পালন করেন। 
Tag
আরও খবর