ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

শিবচরে বিভিন্ন কর্মসূচিতে জাতীয় শোক দিবস পালন

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 15-08-2023 08:01:01 am

বাংলাদেশ ও বাংলাদেশের স্বাধীনতার সাথে ওতোপ্রত ভাবে জড়িয়ে আছে একটি নাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট এই দিনে ঘাতকের হাতে নৃশংস ভাবে প্রান হারান জাতির পিতা। ধানমন্ডির নিজ বাসভবনে ঘাতক বাহিনী শুধু জাতির পিতাকেই নয়, হত্যা করে তার পরিবারের সকল সদস্যকে। বিদেশে থাকার কারনে প্রানে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা। জাতির পিতার এই মৃত্যু এখনো মানুষের মনে শোকের কালো ছায়া বিস্তার করে চলেছে। তাই প্রতি বছর ১৫ ই আগস্ট সমগ্র দেশ জুড়ে জাতীয় শোক দিবস পালিত হয়। এর ই ধারাবাহিকতায় আজ (১৫ই আগস্ট) মাদারীপুর জেলার শিবচরে গভীর শোকাবহ পরিবেশে জাতির পিতার ৪৮তম প্রয়াণ দিবস পালন করা হয়।


সকালে উপজেলা প্রশাসন এর সকল কর্মকর্তা এবং উপজেলা আওয়ামীলীগ এর সকল নেতাকর্মীগন বঙ্গবন্ধুর ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর পর তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন। কিছুক্ষণ পরে স্থানীয় আওয়ামীলীগ ও এর সকল ইউনিট এর নেতাকর্মীগন উপজেলার ৭১ সড়কে একটি শান্তি মিছিল করেন। এ সময় তারা জাতির পিতার খুনিদের অতি দ্রুত বিচার করার দাবি জানান। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন, শিবচর পৌরসভার মেয়র আওলাদ খান, উপজেলা চেয়ারম্যান লতিফ মোল্লা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডাঃ সেলিম মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজীব ঢালী, উপজেলা যুবলীগ সভাপতি ইলিয়াস পাশা, উপজেলা যুবলীগ সেক্রেটারি খায়রুজ্জামান খান সহ অন্যান্য। উল্লেখ্য, শোক দিবস উপলক্ষে স্থানীয় নুর ই আলম চৌধুরী অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাজীব আহমেদের সভাপতিত্বে সেখানে আলোচকগণ বাংলাদেশের স্বাধীনতায় শেখ মুজিবুর রহমানের অবদান নিয়ে আলোচনা করেন। তারা অবিলম্বে জাতির পিতার ঘাতকদের ফাঁসির দাবী জানান।   


আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৮ ঘন্টা ৯ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১২ ঘন্টা ২ মিনিট আগে