বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: গ্রেপ্তার ১ ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালীত এমপি একরামের নেতৃত্বে শোক র‍্যালি ও শোকসভা

নোয়াখালীত এমপি একরামের নেতৃত্বে শোক র‍্যালি ও শোকসভা


নোয়াখালীত এমপি একরামের নেতৃত্বে শোক র‍্যালি ও শোকসভা  

 রিপন মজুমদার বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী প্রতিনিধি
জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে শোক র‍্যালি ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৫ আগস্ট) জেলা শহর মাইজদীতে এ কর্মসূচি পালন করা হয়। অপরদিকে, নোয়াখালী জেলা আওয়ামী লীগও শোক দিবসে পৃথক ভাবে ব্যাপক কর্মসূচি পালন করে।

এমপির নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর মুরালে  ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার অনুসারী নেতাকর্মিরা। পরে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিনের সভাপতিত্বে বেলা ১১টায় শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখনে এমপি একরামুল করিম চৌধুরী। এর আগে তার অনুসারী নেতাকর্মি নিয়ে একরামুল করিম চৌধুরী জেলা শহরের প্রধান সড়কে শোক র‍্যালি করেন। 
এ সময় সদর ও সুবর্ণচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মিরা কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। 

শোক সভায় একরামুল করিম চৌধুরী বলেন, আওয়ামীলীগের কিছু নেতাকর্মি বিএনপির সাথে রাতের বেলা গোপনে আঁতাত করে নৌকার বিরুদ্বে ষড়যন্ত্র করছে। তিনি দলীয় নেতাকর্মিদের লক্ষ্য করে বলেন আপনারা সতর্ক থাকবেন।  আমাদের দেশরত্ন প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাতে আজ আপনাদের দাম আছে। নচেৎ আপনাদের কোন মূল্য থাকবে না। আমেরিকা ও এখন শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে। তিনি পুনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দলীয় নেতাকর্মিদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। 
আরও খবর