ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

মিঠাপুকুরে শোক র্যালী,আলোচনা সভা ও দোয়া মাহফিল

মিঠাপুকুরে শোক র্যালী,আলোচনা সভা ও দোয়া মাহফিল 


মিঠাপুকুর প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোক র্যালী,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শোক র্যালীটি শঠিবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে মিঠাপুকুর উপজেলা ওভার ব্রীজের নিচে এসে শেষ হয়।


মঙ্গলবার বিকালে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ওভার ব্রীজের নিচে উপজেলা আওয়ামীলীগের একাংশ শোক র্যালী,আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।


আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব রেজাউল করিম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা জেসমিন, বড় হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রিপন মাস্টার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।


শোক র্যালী,আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলার ১৭টি ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


মিঠাপুকুর (রংপুর)প্রতিনিধি

তারিখ ঃ১৫/০৮/২০২৩ইং

মোবাইল ঃ০১৭৪৪৮৯৬৫৮৮


Tag
আরও খবর