সিটি মেয়র প্রার্থী হিসেবে পাটওয়ারী-আসিফের নাম ঘোষণা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু কুলিয়ারচরে সালুয়া ইউনিয়নের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাদেকুর রহমান সাদেক এর আত্মপ্রকাশ শুঁটকি মৌসুমের শুরুতেই দুর্যোগের থাবা, বিপাকে দুবলার হাজারো জেলে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান বজ্রপাতে একসঙ্গে ৬ তরুণের মৃত্যু কালিগঞ্জের মানপুর রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, বৃক্ষ কর্তন ও জমি দখলের অভিযোগ লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত পীরগাছায় প্রীতি ফুটবল ম্যাচ: জিওস্পেস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ম্যান অব দ্য ম্যাচ সম্মাননা ক্রেস্ট প্রদান ঝিনাইগাতীর জারুলতলা গ্রামে বেলায়েত আলী মডেল হাই স্কুলের নতুন ভবন উদ্বোধন ও শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লি: ৯৪তম আখ মাড়াই মৌসুম শুরু আশা সমিতির ঋণ পরিশোধের পরও কারাবাস! ‌ ভুক্তভোগী নারীর পরিবারের ক্ষোভ শ্যামনগরে কোষ্ট গার্ডের অভিযানে ফেনসিডিল ও ভারতীয় ঔষধ জব্দ গোয়ালন্দে খানকা শরীফে খাবার চাওয়াকে কেন্দ্র করে হামলা, বাবুর্চি নিহত; আহত সহকারী লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের জানাজা অনুষ্ঠিত, পারিবারিক কবরস্থানে দাফন সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলার মধ্যে শান্তিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২৬ সম্পন্ন জাবিপ্রবিতে বেগম খালেদা জিয়া ৫ কি.মি. ম্যারাথন অনুষ্ঠিত লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের ইন্তেকাল সিরাজগঞ্জে ভুয়া এনএসআই পরিচয় দিয়ে প্রতারণা, হাসপাতাল থেকে আটক

ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইমের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইমের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিল, জাতীয় ও কালো পতাকা অর্ধনমিত উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল। ১৫ আগস্ট মঙ্গলবার বিকেলে ঐতিহাসিক আমতলায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, নলকুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী ফর্সা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহম্মেদ ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ফকির সাইফুল ইসলাম, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকসহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতৃকর্মীগণ। আলোচনা সভায় উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীগণ অংশগ্রহণ করেন। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে খিচুড়ি বিতরণ করা হয়। 


Tag
আরও খবর