ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে 'অবমূল্যায়িত' হয়েছি : পৌর মেয়র আব্দুল কাদের সেখ

 জামালপুরের ইসলামপুর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবকের সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে 'অবমূল্যায়িত' হয়েছেন মর্মে অভিযোগ তোলেছেন ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখ। তাঁর অভিযোগ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ১৩ জনের পরে পুষ্পস্তবক করতে তাঁকে সুযোগ দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম। তবে এনিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের কেউ মুখ না খোললেও

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক করতে
১৪ নম্বর ক্রমিকে পৌর মেয়রের নাম ঘোষণা করাটা ইতিবাচক নয় বলে দাবি করছেন উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তার।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা কম্পাউন্ডার সংলগ্ন স্থাপিত মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করাকালে এ ঘটনাটি ঘটে।

এ বিষয়ে দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক করাকালে অবমূল্যায়িত হওয়ার অভিযোগ তোলেন পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখ। সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম জামাল আব্দুন নাছের বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়নাসহ অনেকেই।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ভুক্তভোগী আব্দুল কাদের সেখ অভিযোগ করে বলেন, 'আমি প্রথম শ্রেণির পৌরসভার নির্বাচিত মেয়র। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক করতে অবমূল্যায়ন করা হয়েছে। পুষ্পস্তবক করতে আমাকে ডাকা হয়েছে ১৪ নম্বর ক্রমিকে। এতে আমি চরমভাবে অবমূল্যায়িত হয়েছি। ১৩টি প্রতিষ্ঠানের পর পুষ্পস্তবক করতে আমার নাম ডেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাকে অপমান করেছে।'

জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে উপজেলা কম্পাউন্ডার সংলগ্ন নির্মিত মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক করেন জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা, উপজেলা আওয়ামী, উপজেলা পরিষদ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের পক্ষে। এসময় অনেকের পরে পুষ্পস্তবকের সুযোগ পান পৌর মেয়র আব্দুল কাদের সেখ।

পৌর মেয়র ভুক্তভোগী আব্দুল কাদের সেখের সঙ্গে যোগাযোগ করা হলে মুঠোফোনে বলেন, 'জাতীয় শোক দিবস বাস্তবায়ন উপজেলা কমিটির সদস্য ও এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আমিনুল হক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবকারীদের নাম ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছেন। এসময় তাঁর কাছ থেকে মাইক কেড়ে নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম নিজেই পুষ্পস্তবকারীদের নাম ঘোষণা করতে থাকেন। এসময় তিনি ১৪ নম্বর ক্রমিকে পুষ্পস্তবক করতে আমাকে ডাকেন। প্রথম শ্রেণির পৌরসভার মেয়র হওয়ার পরও ১৩ জনের পর পুষ্পস্তবক করতে আমাকে ডাকায় আমি চরমভাবে অবমূল্যায়িত হয়েছি। এনিয়ে আমি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসে অভিযোগ করে বক্তব্য দিয়েছে।'

এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আমিনুল হক বলেন, 'আমার কাছে থেকে কেউ মাইক কেড়ে নেননি। আমি স্বেচ্ছায় মাইক দিয়েছি। তবে পৌর মেয়রের নাম আগে ভাগেই ডাকা উচিত ছিলো।'

নাম প্রকাশ না করা শর্তে উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা বলেছেন, 'বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক করতে ১৪ নম্বর ক্রমিকে পৌর মেয়রের নাম ঘোষণা করাটা মোটেও ঠিক হয়নি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামের সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার কল দিলেও মোবাইল ফোন রিসিভ না করায় তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জাতীয় শোক দিবস বাস্তবায়ন উপজেলা কমিটির আহ্বায়ক ও ইউএনও মো. সিরাজুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক করাকালে পৌর মেয়র আব্দুল কাদের সেখকে অবমূল্যায়ন করা হয়েছে কি না, সেটা আমার জানা নেই।'

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবককারীদের নামের তালিকা কেবা কারা করেছেন, এমন প্রশ্নের জবাবে ইউএনও মো. সিরাজুল ইসলাম বলেন, 'এটা বাঁধাধরা নিয়ম নেই। তবে পুষ্পস্তবককারীদের নামের তালিকা উপজেলা প্রশাসনের উদ্যোগেই করা হয়েছে। এতে পৌর মেয়রের নাম ৩-৪ নম্বর ক্রমিকে থাকার কথা।'

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ২ ঘন্টা ৩৫ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ৬ ঘন্টা ২৮ মিনিট আগে