সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শৈলকুপার চরধলহরা - ধলহরাচন্দ্র রাস্তাটি পাকা করার দাবি এলাকাবাসীর

ভাস্তে আমরা কি বেঁচে থাকা অবস্থায় এইরাস্তা পাকা দেখে যেতে পারব। তুমি তো সাংবাদিক। একটু পেপারে লেখালেখি কর সরকারে যাতে নজরে আসে।আমাদের পাশে পাংশা উপজেলা  যেখানে একসয আষাঢ়, শ্রাবণ মাসে রাস্তায় শিয়াল যেত না সেই  উপজেলার সেই সব রাস্তা দিয়ে এখন ঢাকার বাস চলে, আর আমাদের এই রাস্তা টি গুরুত্বপূর্ণ হলেও পাকা করার কোন খবর নেই।আক্ষেপ করে এই কথা গুলো বল্লেন কফিল উদ্দিন বিশ্বাস  নামের এক ব্যক্তি।তার বাড়ি  ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার ৮নংধলহরাচন্দ্র ইউনিয়নের চরধলহরা গ্রামে।রাস্তাটি ধলহরাচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে  হাঁটুভাঙা, চরধলহরা  গ্রামের ভিতর দিয়ে বরিয়া প্রাইমারীস্কুলের সামনে পাকা রাস্তায়  উঠেছে। দুই রাস্তার মাঝে এই রাস্তার  প্রায় দেড় কিলোমিটার রাস্তা  কাঁচা হওয়ায় বর্ষা মৌসুমে জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সেই সাথে এসব গ্রামের ছেলে মেয়েদের স্কুল  কলেজে যাওয়া  বন্ধ হয়ে যায়।এমন কি অসুস্থ মানুষের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া যায় না বিনা চিকিৎসায় অনেক অসুস্থ রোগী বাড়িতে  মারা যায়  বলেও গ্রামবাসীরা অভিযোগ করেন সেই সাথে কৃষকের উৎপাদিত  কৃষি পণ্যবিক্রি করতে কোন হাট বাজারেও নিতে পারে না। এলকাবাসীরা বলেন স্থানীয় জনপ্রতি নিধিদের নিকট রাস্তা টি পাঁকা করার কথা বল্লে তারার বলেন ওটা আমাদের  মাথায়  আছে।তাই এলাকাবাসী এই জনগুরুত্বপূর্ণ রাস্তা টি পাকা করার জন্য সরকারের সুদৃষ্টি  কামনা করেছে।

Tag
আরও খবর