কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ‎বঙ্গোপসাগরে প্রজনন রক্ষায় ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে হামলায় মামুন কারাগারে ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে বসতভিটায় শাক-সবজি চাষের উপর প্রশিক্ষণ ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ

মির্জাগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালী জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম এঁর সাথে মির্জাগঞ্জ উপজেলার জনপ্রতিনিধিবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৬ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে (নতুন) এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েমা হাসান'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নুর কুতুবুল আলম।

বিশেষ অতিথি ছিলেন, মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আত্হার উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারী, সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরান জাহিদ খান, ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাচিনা বেগম ও মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান প্রমূখ।

এছাড়াও সাংবাদিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ তাদের মতামত প্রকাশ করেন। এতে উপজেলার বিভিন্ন ধরনের জনদুর্ভোগ, অনিয়ম, দুর্নীতি, নদী ভাঙ্গনসহ অবকাঠামোগত নানা সমস্যার কথা উঠে আসে। তবে প্রধান অতিথিও তার বক্তব্যে সেসব সমস্যার সমাধান ও প্রতিকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত  করেন। 

শেষে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 


আরও খবর