অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার আজমীর হোসেন



গাজীপুরের শ্রীপুরে তাঁর কর্ম দক্ষতা,মেধা মনন,সততা কাজে লাগিয়ে ক্লুলেস হত্যাকাণ্ডর রহস্য উন্মোচন,আন্তঃজেলা ডাকাতচক্র গ্রেফতার ও সার্কেলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভুমিকা রাখায় ২০২২ সালের জুলাই মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসাবে  ঢাকা রেঞ্জের অফিসার হিসেবে মনোনীত হয়ে পুরস্কার লাভ করেন গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমীর হোসেন।


বুধবার (২১সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের মাসিক সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর নিকট থেকে শ্রেষ্ঠ সার্কেল অফিসারের পদক ও সার্টিফিকেট গ্রহণ করেন আজমীর হোসেন।


ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) সাইদুর রহমান, অতিরিক্ত ডিআইজি (অপরাধ) মাশরুকুর রহমান খালেদ অতিরিক্ত ডিআইজি (অপ্স অ্যান্ড ইন্ট) বিপ্লব কুমার সরকারসহ ঢাকা রেঞ্জের সকল পুলিশ সুপারবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


আজমীর হোসেন ২০১৭ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। তিনি ২০২১ সালের ১৬ নভেম্বর কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ইউনিটে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

Tag
আরও খবর