চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

বাংলাদেশ-সিঙ্গাপুর তৃতীয় দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 17-08-2023 04:08:59 am

পারস্পরিক সুবিধার্থে অর্থনৈতিক সহযোগিতার বর্তমান গতিকে আর বেগবান করার লক্ষ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে এবং বিদ্যমান পরিপূরকগুলিকে সর্বোত্তমভাবে ব্যবহার করতে সম্মত বাংলাদেশ ও সিঙ্গাপুর ।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে তৃতীয় ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং পাঁচ সদস্যের সিঙ্গাপুর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিতীয় স্থায়ী সচিব লুক গোহ।

আট বছরেরও বেশি সময় পর অনুষ্ঠিত বৈঠকে এফওসি ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, বিদ্যুৎ, জ্বালানি, সংযোগ, সুনীল অর্থনীতি, হালাল বাণিজ্য, পর্যটন ও সংস্কৃতি, সক্ষমতা বিনির্মাণ, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, কৃষি এবং আইসিটি ছাড়াও পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয় আরেঅচনায় উঠে আসে। 

উভয় পক্ষ চলমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গতিশীল করতে আরও উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব উল্লেখ করে। এফওসি সামনের দিনগুলোতে এটিকে আরও সহযোগিতামূলক, টেকসই ও অর্থবহ করার জন্য বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কে আরও প্রাণশক্তি ও গতি সঞ্চারে সাহায্য করবে বলে উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করে।

উভয় পক্ষ এফওসি এবং অন্যান্য দ্বিপক্ষীয় প্রক্রিয়া চলাকালীন গৃহীত সিদ্ধান্তগুলোতে পর্যাপ্ত ফলোআপের গুরুত্বের ওপর জোর দেয় এবং প্রস্তাবিত দ্বিপক্ষীয় এফটিএ’র পরিপ্রেক্ষিতে অগ্রগতি পর্যালোচনা করে এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাকে কাক্সিক্ষত উন্নীত করতে যত শিগগির সম্ভব এটি সম্পাদনের দৃঢ় সংকল্প ব্যক্ত করে। এ বিষয়ে সম্প্রতি স্বাক্ষরিত সহযোগিতা স্মারক (এমওসি)’র অধীনে গঠিত বাংলাদেশ-সিঙ্গাপুর জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের নিয়মিত কার্যক্রমেরও প্রশংসা করে।

বিদ্যমান দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র সচিব সিঙ্গাপুরকে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সুষম করতে আরএমজি, ফার্মাসিউটিক্যালস, চামড়া ও পাটজাত পণ্য, সিরামিক, প্লাস্টিক, বাইসাইকেল ইত্যাদিসহ অত্যন্ত প্রতিযোগিতামূলক মূল্যে মানসম্পন্ন পণ্য আমদানির জন্য একটি উৎস দেশ হিসেবে বাংলাদেশকে গুরুত্বের সাথে বিবেচনা করার আহ্বান জানান। 

সিঙ্গাপুরকে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগকারী দেশ হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র সচিব পারস্পরিক সুবিধার্থে সিঙ্গাপুর থেকে বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বৃহত্তর এফডিআই প্রবাহ উৎসাহিত করেন। দুই পক্ষই কৃষি প্রক্রিয়াকরণ, কৃষি গবেষণা এবং সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে।

পররাষ্ট্র সচিব মোমেন বাংলাদেশ থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর মিয়ানমারে তাদের স্বদেশে দ্রুত প্রত্যাবাসনে দ্বিপক্ষীয়ভাবে এবং আসিয়ান কাঠামোর মধ্যে আরও সক্রিয় ভূমিকা পালনের জন্য সিঙ্গাপুরকে অনুরোধ করেন। তিনি বাংলাদেশকে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে দ্রুত অন্তর্ভুক্ত করারও দাবি জানান।

বাংলাদেশে সিঙ্গাপুরের অনাবাসিক রাষ্ট্রদূত ডেরেক লো জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সফররত সিঙ্গাপুরের প্রতিনিধি দলের পক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন। 

আরও খবর
6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

১ দিন ১৫ ঘন্টা ৫৮ মিনিট আগে


6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

৩ দিন ৯ ঘন্টা ৫৪ মিনিট আগে



6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

৮ দিন ১৪ ঘন্টা ১ মিনিট আগে