স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

উদ্যোক্তাদের নিয়ে বই লিখে সাড়া ফেলেছেন ওয়ালী আহমেদ রাব্বি

সোহানুর রহমান সোহাগ - প্রতিনিধি

প্রকাশের সময়: 18-08-2023 05:54:13 am


বাংলাদেশে প্রতি বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় কয়েক হাজার শিক্ষার্থী স্নাতক শেষ করে বের হন। এদের মধ্যে অধিকাংশ-ই সম্ভাব্য চাকুরী প্রত্যাশী, যারা আসলে স্থায়ী উপার্জনের উৎস খুঁজছে। কিন্তু এসব শিক্ষার্থীদের মধ্যেই বেকারত্বের হার প্রায় ৪০ শতাংশ। বলা যায় তাদের প্রায় অর্ধেক-ই বেকার থাকে। এটি সত্যিই দুঃখজনক।তবে মুদ্রার উল্টো পিঠ ও আছে যারা চাকরির পিছনে না ছুটে নিজেরা উপার্জন করছেন লক্ষ টাকা। তেমনি একজন তরুণ উদ্যোক্তা মোঃ ফজলে রাব্বী। যিনি ওয়ালী আহমেদ রাব্বী (Wali Ahmed Rabby) নামেই সুপরিচিত। পেশায় তিনি একজন সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী। বর্তমানে ওয়ালী আহমেদ রাব্বি চীন থেকে বিভিন্ন পণ্য আমদানির ব্যবসা করছেন।


যেহেতু তরুণরা এখন অনলাইন মুখী সেজন্যই তিনি অনলাইন এ প্রকাশ করেছেন তার বই। বইয়ের নাম"The Entrepreneur's Journey: From Idea to Success"। বইটি একজন সফল উদ্যোক্তা তৈরিতে ব্যাপক ভূমিকা রাখছে। এই বইটি একজন তরুণের মনোবল ও ধৈর্য বৃদ্ধিতে ব্যাপক সহায়ক।


একজন উদ্যোক্তা তৈরি করতে যে মনোবল দরকার এই বইটি পড়লে সেই মনোবল ও কাজের প্রতি আগ্রহ তৈরি করে যার ফলে একজন তরুণ সহজেই উদ্যোক্তায় পরিণত হতে পারে।এই বই পড়লে তরুণরা মূল্যবান অন্তর্দৃষ্টি এবং শিক্ষা লাভ করবেন। যা সফল উদ্যোক্তাদের কাছ থেকে নেওয়া হয়েছে।যারা গড়ে তোলার উচ্চ ও নীচকে নেভিগেট করেছেন। এই বইটি তরুণদের উদ্যোক্তা যাত্রার পর্যায়গুলির মধ্য দিয়ে নিয়ে যাবে। ধারণা থেকে শুরু করে পণ্যের বিকাশ, বিপণন, বিক্রয় কীভাবে করতে হবে সেটিও শিখতে পারবে এই বইটি পড়ে। স্থিতিস্থাপকতা, অধ্যবসায় এবং অভিযোজন যোগ্যতার গুরুত্ব এবং সেইসাথে একটি শক্তিশালী নির্মাণের কৌশল সম্পর্কে শিখতে পারবে। এছাড়া মূলধন সুরক্ষিত রাখার প্রক্রিয়াও শেখাবে। তাই সহজেই বইটি এখন দেশে এই প্রজন্মের তরুণরা বইটি পড়তে পড়ছেন খুব সহজেই। দেশে ও বিদেশে বইটি এখন ব্যাপক সাড়া ফেলেছে।বইটির বাংলা সংস্করণ এর নাম ''উদ্যোক্তার যাত্রা: আইডিয়া থেকে' যেটি এখন বাংলাদেশী তরুণদের কাছে জনপ্রিয়।তরুণ উদ্যোক্তাতের সঠিক দিক নির্দেশনা দিতে বই লিখেছেন ওয়ালী আহমেদ রাব্বি।


ওয়ালী আহমেদ রাব্বি বলেন, রূপকথার আলাদিনের চেরাগের মত কোন কিছুই এমনি এমনি আসবে না বরং প্রচুর পরিশ্রম করতে হবে।আমরা যে বড় বড় ব্যক্তিকে দেখতে পাই অথবা সফলতম কোন মানুষকে দেখতে পাই।শুধু তাদের সফলতাকে দেখতে পাই কিন্তু তাদের পরিশ্রমকে দেখিনা।তাদের সফলতার পিছনে কত রাতের যে পরিশ্রম রয়েছে সেটা আমরা বুঝার চেষ্টা করি না অথবা জানার চেষ্টাও করি না। সফলতা এমনি এমনি আসবে না বরং প্রচুর পরিশ্রম করতে হবে।বিশেষ করে একজন সফল উদ্যোক্তা হতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে। পাশাপাশি ধৈর্য ধারণ করতে হবে। অর্থাৎ বিভিন্ন বিপদ- আপদের সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং ঐ বিপদ-আপদ কে হিম্মতের সাথে দূর করতে হবে। তাহলে সফলতা একদিন আপনার কাছে ধরা দিবেই।


এখন সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়তই তার লেখা বইয়ের প্রশংসা করে এই সময়ের সফল উদ্যোক্তারা। তার লেখা বই পড়ে অসংখ্য তরুণের জীবন ও ভাগ্য পরিবর্তন হয়েছে। তারা এখন উপার্জন ক্ষমতা অর্জন করেছে।


আরও খবর