ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা।

বশেমুরবিপ্রবিতে বৃক্ষরোপণের পুরস্কারে প্রতিষ্ঠিত হলো ‘মুজিব কর্নার’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-08-2023 02:56:11 pm


◾মোঃ শাহাজান ইসলাম : বৃক্ষরোপণের পুরস্কার থেকে মুজিব কর্নার স্থাপনের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগ। শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষ রোপণে আগ্রহ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। 



গতকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব কর্নারটির উদ্বোধন করেন। 


এ সময় বিজিই বিভাগের সভাপতি ড. মো. শরাফত আলী, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল জোবায়ের, মো. শাহাবুদ্দিন, প্রভাষক ইমদাদুল হক শরীফ ও ড. সুজয় কুমার ভাজনসহ সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

জানা যায়, করোনাকালীন ছুটি শেষে ২০২১ সালে ঐ বিভাগের প্রভাষক ইমদাদুল হক শরীফ শিক্ষার্থীদের দিয়ে শ্রেণিকক্ষ সংলগ্ন ফাঁকা বারান্দায় টবে গাছ লাগানোর উদ্যোগ নেন। প্রায় দুই বছর শেষে বর্তমানে ঐ বারান্দায় শোভা পাচ্ছে দেশবিদেশি বাহারি প্রজাতির ফুল ও সৌন্দর্যবর্ধক গুল্ম।

ঐ সময়ে বিভাগটির পাঁচ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে ব্যাচভিত্তিক গাছ লাগানোর পুরস্কার হিসেবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই উপহার দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের ঐ বইগুলোসহ বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধু সম্পর্কিত শতাধিক বই নিয়ে এই মুজিব কর্নারের যাত্রা শুরু হয়। 

এ বিষয়ে বিজিই তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাহেরা বলেন, আমাদের বিজিই করিডোরটির চিত্র অত্যন্ত মনোমুগ্ধকর। বাহারী ফুল ও দেশি-বিদেশি গাছেগুলো রঙিন টবে শোভা পাচ্ছে যা দেখে মন পরিস্ফুটিত হচ্ছে। একই সাথে মুজিব কর্নার বঙ্গবন্ধুকে শ্রদ্ধা ভরে স্মরণ করিয়ে দিচ্ছে যাতে করে আমরা তার আদর্শে আদর্শিত হয়ে জীবন গড়তে পারি। এমন উদ্যোগ নেওয়ার জন্য শ্রদ্ধেয় শিক্ষক ইমদাদুল হক সোহাগ স্যারকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বিভাগের শ্রদ্ধেয় সকল শিক্ষকগণকে।

বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া শিক্ষক ইমদাদুল হক শরীফ বলেন, শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানোর উৎসাহ ও জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শিক শিক্ষা পৌঁছানোর উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুত করে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন বলেই আজ আমরা মুক্ত এবং সবাই স্বাধীনতার সুফল ভোগ করছি। বঙ্গবন্ধুর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে যদি তা আমাদের জীবনে কাজে লাগাতে পারি, তা হবে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা ও স্মরণ করার শ্রেষ্ঠ উপায়। এক্ষেত্রে বঙ্গবন্ধু কর্নার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দৃঢ় বিশ্বাস করি।

বিজিই বিভাগের সভাপতি ড. মো. শরাফত আলী বলেন, আসলে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে মুজিব কর্নার হওয়া জরুরি। বৃক্ষরোপণের মধ্য দিয়ে এমন উদ্যোগ আসলেই চমৎকার ধারণা। আমরা প্রাথমিকভাবে মুজিব কর্নারটি ছোট পরিসরে করেছি। এই কর্নারটি আরো সমৃদ্ধ করার চেষ্টা করব। 

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ক্ষণজন্মা কিংবদন্তির নাম। তার অনাশ্রিত পথ এ জাতির মুক্তির দিশা। এক্ষেত্রে বঙ্গবন্ধুর ওপরে গবেষণার বিকল্প নাই। আশা করি এই মুজিব কর্নার বিভাগটির শিক্ষার্থীদের বঙ্গবন্ধু বিষয়ক কিছুটা হলেও জ্ঞান পিপাসা মিটাবে ।

প্রসঙ্গত, এর আগেও বিজিই বিভাগের শিক্ষার্থীরা প্রভাষক ইমদাদুল হক শরীফের প্রদত্ত অ্যাসাইনমেন্ট হিসেবে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রায় ৫০০ গাছ লাগানো হয়েছে।

আরও খবর