সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫*

ইসলামে বই পড়ার গুরুত্ব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-09-2022 11:33:40 pm

প্রতীকী ছবি


◾মুনীরুল ইসলাম 


বই মানুষের কথা বলার উত্তম বন্ধু। জ্ঞানার্জনের মাধ্যম। বই মানুষের মনের খোরাক জোগায়। বই পড়া ছাড়া মানুষ সত্যিকারার্থে সফল হতে পারে না। বই পড়লে মস্তিষ্ক চিন্তা করার খোরাক পায়, সৃজনশীলতা বাড়ে এবং জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ৬ হাজারের অধিক আয়াত নাজিল করেছেন। এর মধ্যে প্রথম নাজিলকৃত পাঁচ আয়াত হচ্ছে পড়া বা জ্ঞানার্জন সম্পর্কে। সুরা আলাকের সেই আয়াতগুলোর অর্থ হচ্ছে, ‘পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষ সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। আর তোমার প্রভু অনেক সম্মানিত ও দানশীল। তিনি মানুষকে কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে এমন সব বিষয় শিক্ষা দিয়েছেন, যা সে জানত না।


আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্তত ৯২ জায়গায় জ্ঞানচর্চা ও গবেষণার প্রসঙ্গ এনেছেন। ‘আল-কোরআন’ শব্দটির একটি অর্থও ‘অধিক পঠিত’। পড়ার উৎসাহ দিয়ে আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন, ‘যারা জানে আর যারা জানে না, তারা কি সমান হতে পারে?’ রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নারী-পুরুষের জন্য ফরজ।’ (ইবনে মাজাহ) 


পবিত্র কোরআনের প্রথম বাণী যেহেতু পড়ো, তাই প্রথমে পবিত্র কোরআন পাঠ করাই মুমিনের প্রধান কর্তব্য। আর মহানবী (সা.)-এর নির্দেশনা জানার জন্য পড়তে হবে হাদিসের বইগুলো। আর ইসলামের অন্যান্য জ্ঞান সম্পর্কে ধারণা পেতেও বই পড়ার বিকল্প নেই। এ ছাড়া মানবকল্যাণে জ্ঞান-বিজ্ঞানের সব শাখায় পাঠকদের বিচরণ করা উচিত। 


লেখক: ইসলামবিষয়ক গবেষক

আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৩৮ দিন ১৮ ঘন্টা ৪৯ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১১৪ দিন ৮ ঘন্টা ৪৩ মিনিট আগে