চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা

কুষ্টিয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বেপারীপাড়ায় নিজ বাড়িতে রাজ্জাক (৩৫) নামে এক বেকারি ডেলিভারিম্যানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শনিবার (১৯ আগষ্ট) রাত সাড়ে ৮টায় মরদেহেটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 


নিহত রাজ্জাকের বাড়ি বটতৈল ইউনিয়নের বেপারীপাড়ায়। তিনি একই এলাকার নুরুল শেখের ছেলে। বিভিন্ন বেকারি প্রতিষ্ঠানের বিস্কুট দোকানে দোকানে ডেলিভারিম্যানের কাজ করতেন রাজ্জাক।


কুষ্টিয়ার জগতি পুলিশ ফাঁড়ি ক্যাম্পের এএসআই কামরুজ্জামান বলেন, নিহত রাজ্জাক নিজ ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিন থেকে চারদিন আগে এ মৃত্যুর ঘটনা ঘটেছে।


নিহতের মরদেহ অর্ধগলিত অবস্থায় উদ্ধার করে পুলিশ। আত্মহত্যা কিনা ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।


আরও খবর