ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

ঘাটাইলে হয়ে গেল গ্রাম বাংলার সংস্কৃতি বেহুলা গান উৎসব

ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধি :

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ঢলুয়া পাাড়ায় হয়ে গেল দুদিন ব্যাপি গ্রাম বাংলার সংস্কৃতি বেহুলা গান উৎসব। 

জানাযায়, গত ১৭ ও ১৮ আগষ্ট এ দুদিন উপজেলার রসুলপুর ইউনিয়নের ঢলুয়া পাড়া খালেক প্রি ক্যাডেট স্কুল মাঠে  বেহুলা  গানের প্রয়াত ওস্তাদ নুরুল আমিন আকন্দের স্মরণে শ্রাবণী ডালা উৎসর্গের উদ্দেশ্যে এ উৎসব অনুষ্ঠিত হয়। 

প্রয়াত ওস্তাদ নুরুল আমিন আকন্দের ছোট ছেলে রুহুল আমিন আকন্দের আয়োজনে বিভিন্ন এলাকা থেকে আসা কয়েকটি দলের সমন্বয়ে এ বেহুলা গান উৎসব অনুষ্ঠিত হয়। 

এ দুদিনে এখানে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক হাজার লোকের  সমাবেশ ঘটে। 

লোকজনের সাথে কথা বলে জানাযায়, প্রতি বছরের মত এবছরও এখানে রুহুল আমিন আকন্দ বেহুলা গানের আয়োজন করেছে। এর আগে রুহুল আমিনের বাব প্রয়াত ওস্তাদ নুরুল আমিন আকন্দও এ আয়োজন করতো। এ আয়োজন আমাদের এলাকার একটি উৎসবে পরিনত হয়েছে। 

আয়োজক রুহুল আমিন আকন্দ জানান, এ অনুষ্ঠান আমার রক্তের সাথে মিশে আছে। আমার বাবা প্রয়াত ওস্তাদ নুরুল আমিন আকন্দ ছিলেন এই সংস্কৃতির এ এলাকার ওস্তাদ। সবাই তাকে অনেক মান্য করতো। তার প্রয়ানে আমি এ সংস্কৃতি এ এলাকায় সবার সহযোগিতায় বাঁচিয়ে রাখতে চাই। অনুষ্ঠান শেষে আদি ও বিশেষ পদ্ধতিতে সাপে কাটা রোগীর চিকিৎসা করা হয়।

আরও খবর