মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল বিএনপি নেতা সালেহ আহমেদের ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইসলামপুরে মসজিদে ইউপি নির্বাচনে ভোট চায়লেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব: নৌপরিবহনমন্ত্রী কালিগঞ্জে মসজিদের জমি দখলচেষ্টার অভিযোগ, পাঁচ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন জাবিপ্রবিতে ৫ নিয়োগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে মাধবপাশায় বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কয়রায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন: আহবায়ক এ্যাড. আবুবকর সম্পাদক নাসরুল্লাহ বিপ্লব-সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রা, নেতৃত্বে তারেক রহমান রাজনৈতিক মদদ ছাড়া মাদক সিন্ডিকেট চালানো অসম্ভব: ইশরাক কটিয়াদীতে জামাত নেতা মেজর(অব:) আখতারুজামান রঞ্জণকে গনসংবর্ধনা প্রদান কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন লোহাগাড়ার দক্ষিণ শুকছড়ী দরবার শরীফের সম্মানিত পীর সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি'র ইন্তেকাল, শোকের ছায়া দিনাজপুরে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ লিমা হত্যা: স্বামী গ্রেপ্তার কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন দেওয়ানগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রাবণ কারাগারে নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ: মা, নবজাতক ও কিশোর স্বাস্থ্য সুরক্ষায় জোর

বানারীপাড়ায় মাছের পোনা অবমুক্ত কার্যক্রমের উদ্ভোধন করেন এমপি শাহে আলম

Anamul kabir ( Contributor )

প্রকাশের সময়: 20-08-2023 02:10:26 pm

বানারীপাড়া সন্ধ্যা নদী মাছের পোনা অবমুক্ত।


বরিশালের বানারীপাড়ায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে মাছের পোনা অবমুক্ত কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন এমপি শাহে আলম।
২০ আগষ্ট রবিবার সকাল ১১ টায় বানারীপাড়া ফেরীঘাট সংলগ্ন সন্ধ্যা নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তের মাধ্যমে উক্ত কার্যক্রমের শুভ উদ্ভোদন করেন। এরপর বানারীপাড়া পৌরসভা আবাসন, জিরাকাঠি আবাসন, দত্তপাড়া আবাসনসহ ৫ টি আবাসনের পুকুরসহ বিভিন্ন সরকারি প্রাতিষ্ঠানিক পুকুর গুলো মাছের পোনা অবমুক্ত করা হয়। এ ছাড়াও সন্ধ্যা নদী সংলগ্ন বিভিন্ন খাল বিলেও এ পোনা মাছ অবমুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বীর সভাপত্বে পোনামাছ অবমুক্ত কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য শাহে আলম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা।
এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ভবন ঢাকা থেকে আগত মৎস্য সদর দপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা ওয়াহেদ আল মাসুদ ও বরিশাল বিভাগীয় উপ-পরিচালকের দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. ইয়াছিন, বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো নাসির উদ্দিন।
এ ছাড়াএ উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী জয়দেব, মেরিন ফিশারিজ অফিসার প্রতুল জোদ্দার, মেরিন ফিশারিজ সহকারী হুমায়ুন কবির, গননাকারী প্রসেনজিৎ বড়াল, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী সুমন হাওলাদার ও এনামুল কবির, ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের নির্ঝর কবির। 
এ ধরনের কার্যক্রমের মাধ্যমে নদী, খাল, বিল মৎস্য সম্পদে ভরে যাবে, মিটবে আমিষের চাহিদা বলে মনে করেন স্থানীয় সচেতন মহল।

আরও খবর