কুমিল্লায় বিজিবির পৃথক অভিযান: কোটি টাকার ভারতীয় বাজি-চোরাই পণ্য জব্দ সিটি মেয়র প্রার্থী হিসেবে পাটওয়ারী-আসিফের নাম ঘোষণা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু কুলিয়ারচরে সালুয়া ইউনিয়নের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাদেকুর রহমান সাদেক এর আত্মপ্রকাশ শুঁটকি মৌসুমের শুরুতেই দুর্যোগের থাবা, বিপাকে দুবলার হাজারো জেলে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান বজ্রপাতে একসঙ্গে ৬ তরুণের মৃত্যু কালিগঞ্জের মানপুর রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, বৃক্ষ কর্তন ও জমি দখলের অভিযোগ লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত পীরগাছায় প্রীতি ফুটবল ম্যাচ: জিওস্পেস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ম্যান অব দ্য ম্যাচ সম্মাননা ক্রেস্ট প্রদান ঝিনাইগাতীর জারুলতলা গ্রামে বেলায়েত আলী মডেল হাই স্কুলের নতুন ভবন উদ্বোধন ও শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লি: ৯৪তম আখ মাড়াই মৌসুম শুরু আশা সমিতির ঋণ পরিশোধের পরও কারাবাস! ‌ ভুক্তভোগী নারীর পরিবারের ক্ষোভ শ্যামনগরে কোষ্ট গার্ডের অভিযানে ফেনসিডিল ও ভারতীয় ঔষধ জব্দ গোয়ালন্দে খানকা শরীফে খাবার চাওয়াকে কেন্দ্র করে হামলা, বাবুর্চি নিহত; আহত সহকারী লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের জানাজা অনুষ্ঠিত, পারিবারিক কবরস্থানে দাফন সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলার মধ্যে শান্তিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২৬ সম্পন্ন জাবিপ্রবিতে বেগম খালেদা জিয়া ৫ কি.মি. ম্যারাথন অনুষ্ঠিত লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের ইন্তেকাল

ধামরাইয়ের আসাদ এগ্রো ফার্মের ১১টি গরুর মৃত্যু

ঢাকার ধামরাইয়ে আসাদ এগ্রো ফার্ম লিমিটেড এর খামারে খাবারের ফুড পয়জনিং থেকে ১১টি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (২১আগষ্ট) সকাল ১০টার দিকে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের কাজীপাড়া এলাকার আসাদ এগ্রো ফার্মে ১৬টি গরুর মধ্যে ১১টি গরু মারা য়ায।


ভুক্তভোগী সুত্রে জানা যায়, সকাল বেলা গরুগুলির পরিচর্যা শেষে ঘাস খেতে দেই। এরপর শুকনা খাবার  ভূশি ও কুড়া খেতে দিয়ে আমি খেতে যায়। কিছুক্ষণ পরে ফার্ম থেকে খবর আসে গরুগুলি একের পর এক মাটিতে পরে মারা গেছে। খবর শুনে দৌড়িয়ে  খামারে গিয়ে দেখি পর পর ১১টা গরু মাটিতে পরে যায়। পরে আমি ধামরাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে খবর দিলে তিনি আসতে আসতে ১১টি গরু মাটিতে পরে মারা যায়। 


এই বিষয়ে গরুর ফার্মের ম্যানেজার মোঃ সাদ্দাম হোসেন বলেন, আমি সকালে গরুগুলিকে খাবার দিয়ে বাড়ীতে আসি খাবার খেতে। কিছুক্ষণ পর খবর পায় ফার্মে গরু মাটিতে পড়েই মারা যাচ্ছে। পরে দৌড়িয়ে গিয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে খবর দেই।


এই বিষয়ে আসাদ এগ্রো ফার্ম লিমিটেড এর মালিক মোঃ আসাদ খান সাংবাদিকদের বলেন, আমি খামারটি করেছি মুলত গ্রামের মসজিদ, মাদ্রাসার উন্নয়ন করতে। কারণ ফার্মের সকল আয় মসজিদ মাদ্রাসার কাজে ব্যায় করা হয়। আমি ঢাকায় থাকি।ফার্মে কাজের লোকই সব দেখা শুনা করে। সকালে আমাকে ম্যানেজার মোবাইলে জানায় ফার্মের ১১টি গরু মারা গেছে।


এই বিষয়ে ধামরাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, খবর পেয়ে দ্রুত ফার্মে গিয়ে দেখি ১১টি মারা গেছে। তবে কি কারণে গরু গুলি মারা গেছে সেটা জানার জন্য গরু গবর ও রক্তের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। রির্পোট পাওয়ার পর বলা যাবে কিভাবে গরু মারা গেছে। তবে ধারণা করা হচ্ছে কাঁচা ঘাসে নাইট্রেট পয়জনিং হয়ে গরু গুলো মারা গেছে।

Tag
আরও খবর