সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কারিতাস বাংলাদেশ শেরপুর ও জামালপুর অঞ্চল এর ৫০ বছর পূর্তির সুবর্ণজয়ন্তী উদযাপন

শেরপুর ও জামালপুর অঞ্চলের নালিতাবাড়ী, ঝিনাইগাতী, শ্রীবরদী, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা পর্যায়ে জোন ভিত্তিক কারিতাস বাংলাদেশের ভালোবাসা ও সেবার ৫০ বছরের পথচলা ও সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।


এ উপলক্ষে ২৩ সেপ্টেম্বর ২০২২ ইং শুক্রবার বারোমারী মিশন বয়েজ হোটেল প্রাঙ্গনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল, সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও কারিতাসের জুবিলী পতাকা উত্তোলন, শান্তির পায়রা, বেলুন-ফেস্টুন উড়িয়ে দিনের সকল কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন, অতিথি বরণ, সার্বজনীন প্রার্থনা, পঞ্চপ্রদীপ প্রজ্জ্বলন, শিশু শিল্পীদের নৃত্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোকতাদিরুল আহম্মেদ। এসময় কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক অপূর্ব ম্রং এর সভাপতিত্বে ও কারিতাসের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা সুরঞ্জন রাকসাম এবং প্রজেক্ট অফিসার সুপর্না চাম্বুগং এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার লিটুস চিরান, শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস, শ্রীবরদী পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, নালিতাবাড়ী থানার ওসি মোঃ এমদাদুল হক, কারিতাস বাংলাদেশ এর এক্সিকিউটিভ বোর্ডের সদস্য ফাদার যোষেক চিরান, সেন্টলিও ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার তরুণ বনোয়ারী, ফাদার অশেষ দিও।


অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারের পাশাপাশি এনজিও গুলোরও বিশেষ অবদান রয়েছে। এসকল এনজিওদের মধ্যে কারিতাস বাংলাদেশ অন্যতম। কারিতাস বাংলাদেশ বিগত ৫০ বছর ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে দেশের গরীব ও পিছিয়েপড়া মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমানের উন্নয়ন করেছে। আমি এই মহতী কাজের জন্য তাদের ধন্যবাদ জানাই এবং সুবর্ণজয়ন্তী উদযাপনের সফলতা কামনা করি। অনুষ্ঠানে নালিতাবাড়ী টিডব্লিউএ’র চেয়ারম্যান কোপেন্দ্র নকরেক, শ্রীবরদী টিডব্লিউএ’র চেয়ারম্যান পাঞ্জল এম সাংমা, ঝিনাইগাতী টিডব্লিউএ’র চেয়ারম্যান নবেশ খকশী ও সেক্রেটারী অসীম ম্রংসহ নালিতাবাড়ী, ঝিনাইগাতী, শ্রীবরদী, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ ধর্মপ্রদেশের অন্যান্য পাল পুরোহিত এবং কারিতাস বাংলাদেশ উপজেলা পর্যায়ে জোন-৩ এর কর্মকর্তাবৃন্দ ও কারিতাসের সদস্যগণ অংশগ্রহণ করেন। 



Tag
আরও খবর