জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

ইবি তরুণ কলাম লেখক ফোরামের কমিটি গঠন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-08-2023 05:30:40 am

তরুণ কলাম লেখক ফোরাম, ইবি শাখা। © ফাইল ছবি


বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার কার্যনির্বাহী পর্ষদ ২০২৩- ২৪ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।


এতে সভাপতি হিসেবে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আবু তালহা আকাশ এবং সাধারণ সম্পাদক হিসেবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী খায়রুজ্জামান খান সানি মনোনীত হয়েছে।


আজ ২২ আগস্ট (মঙ্গলবার) ফোরামের নবনির্বাচিত সভাপতি আবু তালহা আকাশ ও সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খান সানি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।




১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি শ্যামলী খাতুন, যুগ্ম-সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: রুহুল আমিন, সহ সাংগঠনিক সম্পাদক রুখসানা খাতুন, 

এছাড়াও অর্থ সম্পাদক মো: তারিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিজান, উপ-দপ্তর সম্পাদক এ এস এম মাহবুব, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সামিয়া জামান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সুমন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইউমনা তাবাসসুম মনি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ এবং দুইজন জন সম্পাদকীয় পর্ষদ যথাক্রমে জয়দেব রায় ও রেখা খাতুন মনোনীত হয়েছেন।


গত ১৭ আগস্ট কেন্দ্রীয় সভাপতি মাহদী হাসান মজুমদার ও সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আবু তালহা আকাশ'কে সভাপতি ও খায়রুজ্জামান খান সানি'কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এসময় আগামী ৭ কার্যদিবসের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়।


উল্লেখ্য, ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা প্রতিষ্ঠা লাভ করে। তরুণ লেখকদের লেখালেখি বিষয়ক পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করা সহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে। এছাড়া পরপর চার বারের বর্ষসেরা শাখা হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

আরও খবর