বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরায় সংবর্ধনা পেলেন সাফজয়ী অধিনায়ক সাবিনা

সাফ নারী চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করার পর প্রথমবারের মতো নিজ জেলা সাতক্ষীরায় পা রাখলেন অধিনায়ক সাবিনা খাতুন। তাকে উষ্ণ সংবর্ধনা দিতে আগেই সব প্রস্তুতি সেরে রাখেন সাতক্ষীরাবাসী। এরপর তাকে সংবর্ধনা দেয় জেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সংগঠন।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউসে জেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা শেষে সার্কিট হাউসের সামনে থেকে সাবিনাকে খোলা পিকআপে নিয়ে শহরে শোভাযাত্রা বের হয়। এ সময় সড়কের দুই ধারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে হাত নেড়ে ও ফুল ছিটিয়ে অভিবাদন জানান। সাবিনাও সবাইকে হাত নেড়ে ও ফুল ছিটিয়ে অভিবাদনের জবাব দেন।

জানা গেছে, ভোরে ঢাকা থেকে সাতক্ষীরা শহরের সবুজবাগের বাড়িতে আসেন সাবিনা খাতুন। এরপর ওরিয়ন স্পোর্টিং অ্যাকাডেমির আয়োজনে তাকে সার্কিট হাউসে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেখানে জেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন সংগঠন তাকে সংবর্ধনা দেয়।

সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুন জানান, একজন মেয়েকে জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য প্রচুর সংগ্রাম করতে হয়। মেয়েরা ফুটবল খেলবে এমনটা নিজের পরিবারেরও কেউ মেনে নেন না। তবুও অদম্য মনোবল ও স্থানীয় কোচ প্রয়াত আকবর আলীর উৎসাহে আজ এ পর্যায়ে এসেছি। আগামীতে নিজের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করব।

এর আগে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে সাবিনা ও মাসুরার বাড়িতে মিষ্টি ও ফুল নিয়ে হাজির হন জেলা প্রশাসক (ডিসি) হুমায়ুন কবীর।

উল্লেখ্য, গত সোমবার (১৯ সেপ্টেম্বর) দশরথের রঙ্গশালায় ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে মাত্র ১ গোল হজম করলেও ২৩ গোল করেছেন বাংলাদেশের মেয়েরা। এর আগে বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ সাফল্য ছিল ২০১৬ সালের সাফ আসরে রানার্সআপ।


Tag
আরও খবর

6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৪ দিন ২ ঘন্টা ১৭ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫২ দিন ১৫ ঘন্টা ৪৬ মিনিট আগে