কুমিল্লায় বিজিবির পৃথক অভিযান: কোটি টাকার ভারতীয় বাজি-চোরাই পণ্য জব্দ সিটি মেয়র প্রার্থী হিসেবে পাটওয়ারী-আসিফের নাম ঘোষণা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু কুলিয়ারচরে সালুয়া ইউনিয়নের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাদেকুর রহমান সাদেক এর আত্মপ্রকাশ শুঁটকি মৌসুমের শুরুতেই দুর্যোগের থাবা, বিপাকে দুবলার হাজারো জেলে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান বজ্রপাতে একসঙ্গে ৬ তরুণের মৃত্যু কালিগঞ্জের মানপুর রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, বৃক্ষ কর্তন ও জমি দখলের অভিযোগ লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত পীরগাছায় প্রীতি ফুটবল ম্যাচ: জিওস্পেস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ম্যান অব দ্য ম্যাচ সম্মাননা ক্রেস্ট প্রদান ঝিনাইগাতীর জারুলতলা গ্রামে বেলায়েত আলী মডেল হাই স্কুলের নতুন ভবন উদ্বোধন ও শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লি: ৯৪তম আখ মাড়াই মৌসুম শুরু আশা সমিতির ঋণ পরিশোধের পরও কারাবাস! ‌ ভুক্তভোগী নারীর পরিবারের ক্ষোভ শ্যামনগরে কোষ্ট গার্ডের অভিযানে ফেনসিডিল ও ভারতীয় ঔষধ জব্দ গোয়ালন্দে খানকা শরীফে খাবার চাওয়াকে কেন্দ্র করে হামলা, বাবুর্চি নিহত; আহত সহকারী লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের জানাজা অনুষ্ঠিত, পারিবারিক কবরস্থানে দাফন সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলার মধ্যে শান্তিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২৬ সম্পন্ন জাবিপ্রবিতে বেগম খালেদা জিয়া ৫ কি.মি. ম্যারাথন অনুষ্ঠিত লোহাগাড়ায় হাফেজ মকছুদুর রহমানের ইন্তেকাল

সুন্দরগঞ্জে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী।

আওয়ামীলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী। 


"সুন্দরগঞ্জে পিস্তল উঁচিয়ে গুলির চেষ্টাজনতার রোষানলে পলিয়েগেলেন আ. লীগ নেতার পিএস"

শিরোনামে ২৩ আগষ্ট ২০২৩ তারিখে দৈনিক যুগান্তর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। 

এতে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি-র ব্যক্তিগত সহকারী মো: ছাদিকুর রহমান ছাদিককে ব্যক্তিগতভাবে ও দলকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি গোষ্ঠী সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিমূলক একটি প্রতিবেদন প্রকাশ করান। 

যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী  মো: ছাদিকুর রহমান ছাদিক। 

তার প্রতিবাদ লিপি হুবহু তুলে ধরা হলোঃ-

আমি মো: ছাদিকুর রহমান ছাদিক চাকুরী সূত্রে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতির ব্যক্তিগত সহকারীর দ্বায়িত্ব পালন করে আসছি। আমি সুন্দরগঞ্জের স্থায়ী বাসিন্দা বা ভোটার পর্যন্ত নই। এমনকি আমার পরিবারও এখানে থাকে না। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি-র ব্যক্তিগত সহকারী হওয়ায় অসাধু একটি চক্র, যাদের অনৈতিক যেকোনো কাজে উপজেলা আওয়ামীলীগের সভাপতি-র  ব্যক্তিগত সহকারী হওয়ায় বিভিন্ন সময়ে আপত্তি জানিয়ে থাকি। যার ফলে স্থানীয় বিভিন্ন অসাধু রাজনৈতিক গ্রুপ আওয়ামীলীগের সুনাম নষ্ট করতে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি মূলক প্রতিবেদনটি প্রকাশ করান। এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন একটি সংবাদ। আমি এই মিথ্যা সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উল্লেখ থাকে যে আমার কোন পিস্তল নাই, সুতরাং পিস্তল উঁচিয়ে ধরার যে কথাটি বলা হয়েছে সেটি ভিত্তিহীন,মিথ্যা, বনোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। প্রতিবেদনে আরও বলা হয় সে সময় আমি নেশাগ্রস্ত ছিলাম, প্রকৃতপক্ষে আমি কোন ধরনের নেশা জাতীয় দ্রব্য ব্যবহার করি না, প্রয়োজন হলে ডোপ টেস্ট করার মাধ্যমে সত্যতা নিশ্চিত করার দাবী জানাচ্ছি। 

জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগের ভাবমূর্তি নষ্ট করার জন্য মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করা হয়।

মো: ছাদিকুর রহমান ছাদিকবাংলাদেশ আওয়ামীলীগ সুন্দরগঞ্জ উপজেলা শাখার  সভাপতি-র ব্যক্তিগত সহকারী।

আরও খবর