অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

শ্রীপুর নানাকে পিটিয়ে হত্যার অভিযোগ, নাতি আটক


গাজীপুরের শ্রীপুরে  আ. হক মাদবর নামের ৯৫ বছর বয়সী নানাকে পিটিয়ে  হত্যার অভিযোগ নাতি আব্দুল খালেক (২৫)কে আটক করেছে পুলিশ।এ সময় আহত হয়েছেন ছেলে হারুন (৫৮)।আহতকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল  হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। 


শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলা রাজাবাড়ী ইউনিয়নের বড়চালা গ্রামে এ ঘটনা ঘটে।



নিহত আ. হক মাদবর  বড়চালা গ্রামের মৃত দোখাই মাদবরের ছেলে। অভিযুক্ত 

নাতি আব্দুল খালেক (২৫) নিহত আ.হক মাদবর মেয়ের ছেলে। তিনি ময়মনসিংহের গফরগাঁও (পাগলা) থানার মহাখালী গ্রামের জামাল হোসেনের ছেলে।


স্বজনদের বরাত দিয়ে রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য গিয়াস উদ্দিন জানান, নিহত আ.হক মাদবর ও তার ছেলে হারুন মাদবর পাশাপাশি কক্ষে থাকেন। হারুনের ব্যবহৃত মোটরসাইকেল বাবার কক্ষেই রাখতেন। হারুন মাদবর রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল দিয়ে বাড়িতে প্রবেশকালেই হঠাৎ পেছন থেকে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। পেছন ফিরে তার ভাগ্নে আব্দুল খালেককে দেখতে পান, সাথে সাথে লাঠি দিয়ে পুনরায় আরেকটি আঘাত করে খালেক দ্রুত পালিয়ে যায়। পরে হারুণকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দিয়ে রাত তিনটার দিকে বাড়িতে আনা হয়। পরিবারের লোকজন হারুণের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় রাতে তার বাবার খোঁজ নেয়নি কেউ। সকালে তার বাবাকে ঘরে না পেয়ে খোঁজ করতে থাকেন।



খোঁজাখোঁজির এক পর্যায়ে পাশের ঘরে মেঝেতে বস্তায় ঢাকা বাবার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তারা ধারণা করছে, ভাগ্নে আব্দুল খালেকই তার নানাকে হত্যা করে ঘরের মেঝেতে বস্তায় ঢেকে রেখে পালিয়েছে। নিহতের মাথায় আঘাত ও নাকে আঘাতের চিহ্ন আছে, কান দিয়েও রক্ত বের হচ্ছিল।


 


এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, পারিবারিক বিরোধীদের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পরপরই খালেককে ১০টার দিকে ময়মনসিংহের গফরগাঁওয়ের মশাখালী এলাকা থেকে আটক করা হয়েছে।তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদে বিস্তারিত ঘটনা জানা যাবে।মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল  হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Tag
আরও খবর